নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কে নাগরিক সমাজের সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সকল হত্যা, গুম-খুন ও অন্যায়-অবিচারের বিচার এবং জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্রীয় সংস্কারের উদ্যোগের দ্রæত বাস্তবায়ন দাবী করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় সিটির ব্রæকলীনের ‘লিটন বাংলাদেশ’ এলাকায় এই সমাবেশের আয়োজন করা হয়। খবর ইউএনএ’র।
‘প্রবাসী নাগরিক সমাজ’-এর ব্যানারে অয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাগপা’র কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র জাগপা’র সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভ‚ইয়া। মোহাম্মদ শহীদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা শিহাব উদ্দিন ও পেট্রিয়ট বাংলাদেশ-এর সভাপতি আব্দুল কাদের সহ কমিউনিটি অ্যাক্টিভিষ্ট হাসান সিদ্দিক, মইন উদ্দিন ইমরান, আশিক এলাহি, জাকারিয়া ভ‚ইয়া, দিদার হোসেন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন শাহেদ কামাল। সমাবেশে বক্তারা উপরোক্ত দাবী-দাওয়ার পাশাপাশি বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানানোর পাশাপাশি দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবী জানান।
নিউইয়র্কে নাগরিক সমাজের সমাবেশে শেখ হাসিনার বিচার ও রাষ্ট্রীয় সংস্কার দাবী
প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬, ০৩:৪৯ এএম
প্রবাস রিলেটেড নিউজ
প্রথমবারের মতো সার্বজনীন উৎসব নিউইয়র্কে অনন্য আয়োজনে বাঙালির বড়দিন উদযাপন
ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত লায়ন শাহ নেওয়াজ
আমার করুণাময় এবং প্রজ্ঞাময়ী মা - ডঃ প্যামেলিয়া রিভিয়ের
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
The Biggest Issue Behind the New York Prison Guard Strike
আর্টিস্ট ফোরামের দুই সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী শুরু
ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদে জি আই রাসেল পূর্ণবহাল
GOVERNOR HOCHUL PROPOSES NEW INITIATIVES TO STRENGTHEN NEW YORK’S HEALTH CARE SYSTEM AND EXPAND ACCESS TO CARE
