ব্যাপক উৎসাহ ও উদ্দিপনায় ৩ আগস্ট রোববার ফরিদপুর জেলার ৯টি থানাবাসীদের অংশগ্রহণে হয়ে গেল ফরিদপুর জেলা সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ষ্টেট পার্কে ৪ শতাধিক ফরিদপুরবাসী ও শুভানূধ্যায়ীদের উপস্থিতিতে সুন্দর মনোরম পরিবেশে অনুষ্ঠিত বনভোজনে পার্কে গিয়ে মনে হয় একখন্ড ফরিদপুর। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুভ সূচনা হয়। বনভোজন উদ্বোধন করেছেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুজিবুল হাসান কিছলু ।
এতে সভাপতিত্ব করেছেন সভাপতি এম এম রমজান আলী, পরিচালনা করেছেন সাধারণ সম্পাদক শরিক রাহাত আহমেদ মিল্টন। সফল এই আয়োজনে সার্বিকভাবে গুরুদায়িত্ব পালন করেছেন বনভোজন কমিটির আহবায়ক আসাদুজ্জামান লিটন, সদস্য সচিব তৈয়বুর রহমান, যুগ্ন সদস্য সচিব মোঃ হান্নানসহ কমিটির নেত্রবৃন্দ। ফরিদপুরের বিভিন্ন উপজেলা খেকে আগতরা দুপুরে লাইভ খাসিসহ নানা ধরনের রান্না করা খাবার উপভোগ করেছেন। বিকেলে জালমুড়ি চা, তরমুজ, আমভর্তা পরিবেশন করা হয়েছে।
বাচ্চারা চিপসসহ বিভিন্ন আইটেম পেয়ে খুশিতে ছিলেন আত্মহারা। পরবর্তীতে ছিল ভলিবল,পিলো পাসিং, ছোট-বড় বাচ্চাদের নানা আকর্ষণীয় খেলাধুলা। সংগঠনের নেতৃবৃন্দ বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।আকর্ষণীয় র্যাফেল ড্র জিতে নেন অনেকেই। পুরস্কারের মধ্যে অন্যতম আকর্ষণ ছিল ফরিদপুর জেলার সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বিশ্বাসের কোম্পানির তৃপ্তি সিদ্ধ ও সাজিয়া বাসমতি চাল লটারির মাধ্যমে ফরিদপুরবাসীকে উপহার দেন। অনেক আনন্দের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী হয় সকলের মুখে একটিই কথা ছিল এ যেন বনভোজন নয়, এক খন্ড ফরিদপুর।
ফরিদপুর জেলা সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ০৪:২৫ এএম
প্রবাস রিলেটেড নিউজ
উৎসবমুখর পরিবেশে সিএমবিবিএ’র পথমেলা অনুষ্ঠিত
জ্যাকসন হাইটসের অন্যরকম একজন চিকিৎসক ড. ইউসুফ -- আকবর হায়দার কিরন
একটি আনন্দ সন্ধ্যার জন্ম হলো যেভাবে--জসিম মল্লিক
চারদিনব্যাপী নিউইয়র্ক আন্তর্জাতিক ৩৪তম বাংলা বইমেলা সমাপ্ত
লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর২ এর গভর্নর পদে প্রথম বাংলাদেশি আসেফ বারী টুটুলের ঐতিহাসিক বিজয় ও সংবর্ধনা
প্রথমবারের মতো সার্বজনীন উৎসব নিউইয়র্কে অনন্য আয়োজনে বাঙালির বড়দিন উদযাপন
কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি কামনা
ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত লায়ন শাহ নেওয়াজ
