নিউইয়র্ক (ইউএনএ): ব্রুকলিনের ‘লিটল বাংলাদেশ’ এর বিশিষ্ট ব্যবসায়ী, রকি এন্টারপ্রাইজের মালিক হাজী আবুল হোসেন মিয়া (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। লং আইল্যান্ড জুইস হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় বুধবার (৩ ডিসেম্বর) বেলা ২টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ’র আজীবন সদস্য, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এবং নিউকার্ক হযরত বেলাল মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। খবর ইউএনএ’র।
জানা যায়, দীর্ঘ প্রায় আড়াই মাস ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার দেহে দু’টি বড় ধরনের সার্জারী হয়। সর্বশেষ তিনি লাইফ সাপোর্টে ছিলেন এবং বুধবার বেলা ২টা ৬ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে সহ বহু আতœীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা হযরত বেলাল মসজিদে এবং দ্বিতীয় জানাজা বাদ এশা ব্রুকলিন বাংলাদেশ মুসলিম সেন্টার অনুষ্ঠিত হবে। শোক প্রকাশ: বিশিষ্ট ব্যবসায়ী, রকি এন্টারপ্রাইজের মালিক হাজী আবুল হোসেন মিয়ার ইন্তেকালে বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ’র ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান হাজি মফিজুর রহমান, সভাপতি নাজমুল হক মানিক, নব নির্বাচিত সভাপতি জাহিদ মিন্টু ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক এএসএম মাইনুদ্দীন পিন্টু, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশশনের সভাপতি মোহাম্মদ সিদ্দিক মুন্না ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সবুজ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন।
ব্রুকলিনের রকি এন্টারপ্রাইজের মালিক হাজী আবুল হোসেন মিয়ার ইন্তেকাল
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:২৮ এএম
প্রবাস রিলেটেড নিউজ
সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আলেয়া খাতুনের ইন্তেকাল
ব্রুকলিনে ‘মনি মেডিকেল কেয়ার’ উদ্বোধন হবে ১২ ডিসেম্বর শুক্রবার
নিউ ইয়র্কে এনসিপি সদস্যসচিব আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা গ্রেপ্তার
সাপ্তাহিক জেমিনি’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশি প্রবাসীদের আনন্দঘন পরিবেশে কুইন্সে পালিত হলো ইউ এস এ ৯৭-৯৯ এর পহেলা বৈশাখ
সবার সহযোগিতা ও ভোট কামনা নিউইয়র্ক সিটির সুপ্রীম কোর্ট জাস্টিস পদে সোমা সাঈদ প্রার্থী
নিউইয়র্ক সিটিতে ‘ট্রু ইকুইটি নাউ’র ভোটার নিবন্ধন অভিযান শুরু
নিউইয়র্কে নি-ইউ-কো’র চ্যারিটি ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৩ অগাস্ট শনিবার
