নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সিটি এবং ষ্টেটের মূলধারায় বাংলাদেশী আমেরিকানদেও সরব উপস্থিতি ক্রমেই বাড়ছে। বিশেষ করে সিটি কাউন্সিলে বাংলাদেশী বংশোদ্ভুত শাহানা হানিফের পরপর দুবার জয় আর জাজ পদে বাংলাদেশী-আমেরিকান সোমা সাঈদ-এর জয়ের ঘটনায় কমিউনিটির অনেকেই মূলধার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছেন এবং নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। ইতিপূর্বে সিটি ও ষ্টেট প্রশাসনের বিভিন্ন পদে কোন কোন বাংলাদেশী-আমেরিকান নির্বাচন করলেও নানা কারনে সফলতা আসেনি। কিন্তু শাহানা হানিফ ও সোমা সাঈদ নির্বাচিত হওয়ার পর যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে কমিউনিটি। খবর ইউএনএ’র।
সেই ধারাবাহিকতায় নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৮৭ অর্থাৎ ব্রঙ্কস থেকে আগামী নির্বাচনে অ্যাসেম্বলী সদস্য পদে বাংলাদেশী কমিউনিটির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন বাংলাদেশী-আমেরিকান জাকির চৌধুরী সিপিএ। এই নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারীতে অংশ নিতে তার আনুষ্ঠানিক ঘোষণা দিতেই গত ১১ জানুয়ারী রোববার দুপুরে তার নির্বাচনী এলাকা ব্রঙ্কসে আয়োজন করা হয় বিশাল কিক-অফ র্যালী। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজারে আয়োজিত এই র্যালীতে প্লাকার্ড ও ব্যানার নিয়ে সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়। ফলে অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ৮৭-এর ক্যাসেলহীল ও আশপাশের এলাকা মুখরিত হয়ে উঠে।
‘জাকির ফ দ্য ব্রঙ্কস’ ব্যানারে এই র্যালীর আয়োজন করা হয়। র্যালীতে জাকির চৌধুরী সহ কমিউনটির বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে তাকে বিজয়ী করার আহŸান জানান। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট শামসুল হক, আলমাস আলী, মাহবুবুল আলম, ইকবাল হোসেন প্রমুখ। এর আগে রং বে রং এর এক গুচ্ছ বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করা হয়। কিক-অফ র্যালীতে জাকির চৌধুরী নেজের প্রার্থীতা ঘোষণা করে বলেন, মাত্র ২১ বছর বয়সে আমি যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে আসি। আমি সেমেন্টে থেকেছি, ট্যাক্সি চালিয়েছি, উবার ও লিফট চালিয়েছি। কিন্তু কখনো লক্ষ্য-উদ্দেশ্য থেকে সওে যাইনি।
আমি বিশ্বাস করতাম শিক্ষাই পরিবর্তনের একমাত্র পথ। তাই কষ্ট করে, সংগ্রাম করে অড জবের পাশাপাশি লেখাপড়া চালিয়েচি এবং পরবর্তীতে অ্যাকাউন্টিংয়ে ডিগ্রি অর্জন করে সিপিএ হয়ে নিজস্ব ব্যবসা শুরু করেছি। তিনি বলেন, আমি অভিবাসীদেও সমস্যার কথা জানি। তাই ইমিগ্র্যান্টদের অধিকার, যুব উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই মূলধারার রাজনীতিতে এসেছেন। তিনি বলেন, সবার সহযোগিতায় সুয়োগ পেলে শিক্ষা, আবাসন, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগেুলোতে পরিবর্তন আনতে কাজ করবেন। উল্লেখ্য, নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ৩৬-এর আগামী ১২ ফেব্রæয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে বাংলাদেশী-আমেরিকান মেরী জোবাইদা ইতিমধ্যেই প্রার্থী হয়েছেন। অপরদিকে বাংলাদেশী কমিউনিটির সর্বসম্মত প্রার্থী হিসেবে জাকির চৌধুরী ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ৮৭-এর প্রার্থী হচ্ছেন। তিনি মৌলভীবাজার জেলার সন্তান।
কিক-অফ র্যালী
নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৮৭ বাংলাদেশী কমিউনিটি মনোনীত প্রার্থী জাকির চৌধুরীা
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬, ০১:১৬ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে অভ্যর্থনার আয়োজন
হৃদয়ের দ্বারে - জাকিয়া রহমান
দূর্নীতিমুক্ত, ইনসাফ ভিক্তিক নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহবান
Bangladesh Calls for Stronger Global Cooperation to Curb Illicit Financial Flows and Recover Stolen Assets
বিবিসির মাসুদ হাসান খানের জ্যাকসন হাইটসে আড্ডা
GOVERNOR HOCHUL ANNOUNCES APPLICATION OPEN FOR 2022 CAREY GABAY SCHOLARSHIP PROGRAM
ত্যাগের মহিমায় যুক্তরাষ্ট্রে পালিত হল পবিত্র ঈদ আল আযাহা
GOVERNOR HOCHUL ANNOUNCES THE LAUNCH OF A NEW COVID-19 TREATMENT HOTLINE
