নিউইয়র্ক (ইউএনএ): সিটির কুইন্স বরোর জ্যামাইকায় উদ্বোধন হলো বাংলাদেশী মালিকানাধীন নতুন রেষ্টুরেন্ট ‘জল খাবার’। ১৬৮-০১ জ্যামাইকা এভিনিউ, নিউইয়র্ক ঠিকানায় প্রতিষ্ঠিত রেষ্টুরেন্টটি শুক্রবার (১৭ জুলাই) অপরাহ্নে এক গুচ্ছ রং বে রং এর বেলুল উড়িয়ে উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রেষ্টুরেন্টটির অন্যতম কর্ণধার তাসলিম খান ও মনোরঞ্জন ঘোষ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এসময় বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, যুক্তরাষ্ট্র জাসদ নেতা আনোয়ার হোসেন লিটন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আনিসুল কবীর জাসির সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সংশ্লিস্টরা জানান, দেশীয় স্বাদের সেরা মিষ্টির পাশাপাশি সকল প্রকার বাংলাদেশী খবার সুলভমূল্যে পাওয়া যাবে রেষ্টুরেন্টটিতে।
সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের লাঞ্চ আর রাতের খাবারের ব্যবস্থা থাকবে। সকল খাবার হালাল এবং ফ্রেস থাকবে। ক্রেতাদের স্বার্থে রেষ্টুরেন্টটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। উদ্বোধন উপলক্ষ্যে আগামী ১৬ আগষ্ট পর্যন্ত সকল প্রকার খাবারে থাকবে ১৫% ডিসকাউন্ট। পিকনিক, বার্থডে, ক্যাটারিং সহ যেকোন অনুষ্ঠানের জন্য খাবার অর্ডারও করা যাবে।
জ্যামাইকায় উদ্বোধন হলো বাংলাদেশী মালিকানাধীন রেষ্টুরেন্ট ‘জল খাবার’
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১০:২১ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
জিবিএ (গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স)-এর জরুরি নির্বাহী সভায় গঠনতন্ত্র কমিটি গঠন এবং তিনজনকে বহিষ্কার
‘আজ শুধু প্রেমের কথা হবে: তপুর গান’ – নিউইয়র্কে এক মনোমুগ্ধকর সন্ধ্যা
ওয়াশিংটনে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন
রেজা-মাসুদদের সাথে ফোবানার কোনো সম্পর্ক নেই
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল -এ জাতির পিতার ৪৭তম শাহাদত বার্ষিকী ও ”জাতীয় শোক দিবস “ পালন
ভেনেজুয়েলার উপর মার্কিন হামলা: অনৈতিকভাবে স্বাধীন রাষ্ট্রে আক্রমণ বিশ্ব শান্তি নীতির পরিপন্থী - ডক্টর প্যামেলিয়া রিভিয়ের
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্কে ‘অর্থহীন’র প্রথম কনসার্ট ৩০ নভেম্বর
