২৭ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে বনানীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সঙ্গে নিয়ে এ দূতাবাস উদ্বোধন করেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। দূতাবাস উদ্বোধনকালে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ এবং আনন্দের মুহূর্ত। এটি শুধু একটি কূটনৈতিক বিষয় নয়, এটি আবেগপূর্ণ মুহূর্ত। এর আগে দুদিনের সফরে সোমবার সকাল ৮টায় ঢাকায় পৌঁছেন সান্তিয়াগো ক্যাফিয়েরো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান। স্বাধীনতার পরপর ১৯৭২ সালে আর্জেন্টিনার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ। এরপর ঢাকায় দেশটির দূতাবাস খোলা হলেও ১৯৭৮ সালে তা বন্ধ হয়ে যায়। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অন্যান্য সম্পর্ক বাড়ানোর লক্ষ্য নিয়ে গতবছরই ঢাকায় দূতাবাস খোলার ঘোষণা দেয় আর্জেন্টিনা।
ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:৩৫ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি ধূলিসাৎ, গড়া হচ্ছে বহুতল
গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করতে বৃটিশ প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান
রুদ্র, বন্ধু আমার--- কামাল চৌধুরী
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র রংপুর বিভাগীয় শাখা'র জমকালো উদ্বোধন
ছাতিয়ানগ্রামে প্রানী সম্পদ সেবা সপ্তাহ -২০২৩
অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক
সেলিম-আলী প্যানেলের বিজয় উৎসবে মানুষের ঢল ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় উত্তেজনা
বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন ৬ জন
