মঙ্গলবার (১৪ মার্চ) বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ৮টার দিকে ২০০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিন ২৫৯ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। ১৭৩ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৬৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৬৮ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের মুম্বাই। ১৫৮ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। ১৫৫ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই। ১৪৯ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে মায়ানমারের ইয়াঙ্গুন। ১৪৮ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে ভারতের কলকাতা।
বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৭:১৭ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
"কমিউনিটি ডায়ালগ শীর্ষক " সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজ কর্মীদের গুরুত্ব নিয়ে সভা
বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সহযোগী সংগঠন বঙ্গীয় মুক্তিযোদ্ধা সংসদের আত্মপ্রকাশ
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে আইরীন পারভীনের পদত্যাগের সিদ্ধান্ত
বাংলাদেশের গণতন্ত্র লাইফ সাপোর্টে
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চুড়াইনে একরামুন নেছা সড়কের শুভ উদ্বোধন
সোনার মদীনায় বরকতময় কুপ বীরে শেফার ইতিহাস
লন্ডনে ব্যাপক ধরপাকড়, সপ্তাহের ব্যবধানে বাঙালী পাড়ায় ইমিগ্রেশন রেইড
যুক্তরাষ্ট্রের ফেডারেল জাজ হিসেবে শপথ নিলে নুসরাত জাহান চৌধুরী
