মিরপুরে ইতিহাস গড়লো বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা। তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের দেয়া ১৫৯ রানের টার্গেট তাড়ায় ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ রান করেন ডেভিড মালান। ৪৭ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন তিনি। জস বাটলারের সংগ্রহ ৪০ রান। বেন ডাকেট আউট হন ১১ রানে। ক্রিস ওকস ১৩ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা।
৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন টাইগার পেসার তাসকিন আহমেদ। একটি করে উইকেট পান তানভীর ইসলাম, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। মালান-বাটলারের লড়াই প্রথম ওভারেই ফিল সল্টকে হারানোর ধাক্কা সামলে উঠছে ইংল্যান্ড। ৭.২ ওভার শেষে ডেভিড মালান এবং জস বাটলার ৫৫ রানের পার্টনারশিপ নিয়ে লড়ছেন। বিজ্ঞাপন প্রথম আঘাত অভিষিক্ত তানভীরের ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে নিজের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন তানভীর ইসলাম। আর অভিষেক ম্যাচে নিজের প্রথম ওভারেই উইকেট পেলেন বাঁ হাতি এই স্পিনার। প্রথম ওভারের তৃতীয় বলে শূন্য হাতে ফেরালেন ফিল সল্টকে।
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:৩৮ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সপরিবারে যমুনায় গেলেন তারেক রহমান
সমালোচনার মুখে টিএসসি থেকে দণ্ডিত জামায়াত নেতাদের ছবি সরালো শিবির
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চুড়াইন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
আরাফাত রহমান কোকো’র ১১ তম মৃত্যুবার্ষিকী আজ
বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
হিলিতে ভয়াবহ রেল ট্র্যাজেডি দিবস পালিত
বগুড়া জেলা প্রশাসক কাপ টি-টুয়েন্টি ক্রিকেটে বগুড়া সদর উপজেলা চ্যাম্পিয়ন
