মহান স্বাধীনতা দিবসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে সারাদেশের মানুষের মন জয় করে নেয় লোহাগড়ার ছোট্ট মেয়ে আননূর জাহান তানু। বৃহস্পতিবার তার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার তুলে দিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। তানুর বাড়িতে গিয়ে তারা উপহার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলী হাসান ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ নড়াইল জেলা, লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, আননূর জাহান তানু খালেদা জিয়ার সাজে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের কারণে ওই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।
'ছোট্ট খালেদা জিয়া'র বাসায় বিএনপির প্রতিনিধি দল
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
টি এমএসএস মেঠো সুর সঙ্গীত শিল্পী অন্বেষণ" তুমি গায়ক" বিজয়ীদের পুরস্কার বিতরণ
নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে ধামইরহাট উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাগণের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
শর্টবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ
দিনাজপুর ঐতিহাসিক গোর-এ শহীদ ঈদগাহে ঈদের জামাত
কাহালু বেতার কেন্দ্র পরিদর্শনে তথ্যমন্ত্রী স্বপন, এফএম ব্যান্ডে রূপান্তরের পরিকল্পনা
যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়ে বিশিষ্টজনদের মিলনমেলা
" জামায়াতের উত্থানের পেছনে ডক্টরিং-পারদর্শী ড. ইউনূসের ভূমিকা রয়েছে"
