জীবননগরের উথলী গ্রামে ঘুমন্ত অবস্থায় খাট থেকে পড়ে সোলাইমান নামের ৪ মাস বয়সের একটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার(৫ মে) বিকাল সাড়ে ৩ টায় উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেট পাড়ায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সোলাইমান সাইফুল ইসলামের একমাত্র পুত্র। নিহত সোলাইমানের দাদা ফজলুর রহমান বলেন,দুপুরে খাওয়ার পর ঘরের মধ্যে সোলাইমান কে সাথে নিয়ে খাটের ওপর ঘুমিয়ে ছিলেন তিনি।হঠাৎ ঘুমের ঘোরে একসময় খাটের ওপর থেকে নিচে পড়ে যায় সোলাইমান।পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় শিশুটি। পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন, পথিমধ্যে পেয়ারা তলার নিকট পৌছলে মারা যায় শিশু সোলাইমান। সোলাইমান মৃতদেহ তার বাড়িতে পৌছালে শোকে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা জানান,খাট থেকে পড়ে গিয়ে ৪ মাস বয়সের শিশুর মৃত্যুর সংবাদ শুনেছি। ঘটনা শোনা মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
উথলীতে ঘুমন্ত অবস্থায় খাট থেকে পড়ে ৪ মাসের শিশুর মৃত্যু
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:২৩ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
আদমদীঘিতে মহান মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ
জীবননগরে নিখোঁজের ১০ ঘন্টার মধ্যে ৩ স্কুল ছাত্রীকে উদ্ধার করলো জীবননগর পুলিশ, আটক ৪
বগুড়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ
হিরো আলমের ফেসবুক পেজ-আইডি হ্যাকড করলো হ্যাকাররা
ঢাকা ও আশপাশে ভুমিকম্প, যার উৎপত্তিস্থল দোহার
রাজধানীর লালবাগে জাল সনদ বিক্রি করে আয়েশি জীবন
ডেটলাইন ২৭শে জুলাই, এই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে
নাটোরের বিখ্যাত মহারাণী ভবানীর জন্মস্হান বগুড়ার ছাতিয়ানগ্রামে
