|
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাহাপুর গ্রামে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের চারটি সোনার বারসহ তিনজনকে আটক করেছে ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি)। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকার কাছাকাছি।গত শুক্রবার (১২ মে) রাত ৮টার দিকে শাহাপুর-রায়পুর সড়কে অভিযান চালিয়ে সোনা জব্দ ও আটকের ঘটনা ঘটে। ওই সময় আহত দুই চোরাকারবারিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।ঘটনাটি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। গতকাল রাতেই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লবিতে উপস্থিত সাংবাদিকদের জানান, রায়পুর-শাহাপুর সড়ক দিয়ে সোনার একটি অবৈধ চালান ভারতে যাবে, এমন সংবাদে রাতে ৮টার দিকে চুয়াডাঙ্গা ডিবির অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নেতৃত্বে একটি দল অভিযানে নামে। এ সময় সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা করে।
আটকরা হলেন রায়পুর ইউনিয়নের ঘুগরাগাছী গ্রামের আনসার বাহিনীর সদস্য মাজহারুল ইসলাম খান পল্টু (৩২), বাড়ান্দী গ্রামের শাহাবুদ্দিন খান (৩৬) ও ঘুগরাগাছী গ্রামের রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক আছির উদ্দিন (৪২)।সাংবাদিকদের সামনে জব্দ প্যাকেটটি খোলা হয়। প্যাকেটে চারটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১৫৯ ভরি বা ১ কেজি ৮০০ গ্রাম। বর্তমান বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা। |
জীবননগরে দেড় কোটি টাকার সোনার বারসহ আটক আনসার সদস্য,স্কুলের অফিস সহায়ক সহ ৩ জন
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ০৫:১০ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
গতি বাড়িয়ে কক্সবাজারের আরও কাছে ঘূর্ণিঝড় মোখা
আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে- এসএম কামাল হোসেন
কক্সবাজার থেকে ৭৯৫ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ‘মোখা’
বগুড়ায় ফরহাদ স্মৃতি সংঘের উদ্যোগে ওয়াজ মাহফিল
শত কোটি টাকার বেশি সম্পদ রয়েছে ১৮ প্রার্থীর : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
এএফপি'র রিপোর্টঃ নির্বাচনের আগে বিরোধী নেতাকর্মীদের সাজা হচ্ছে বাংলাদেশে
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীরা প্রধান কারিগর: আইইবি
কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা, সরে যেতে মাইকিং

তিনি বলেন, ধস্তাধস্তিতে দুই কারবারি নিজেদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়। এ সময় একটি প্যাকেটসহ রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। সেখান থেকে তাদের চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।