ফেসবুক থেকে নেওয়া ঢাকায় মার্কিন দূতাবাস আজ মঙ্গলবার বলেছে, তারা যেকোনো ধরনের উত্তেজনাকর ভাষা ব্যবহার, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে। বিএনপির রাজশাহীর স্থানীয় পর্যায়ের এক নেতা সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে পাঠানোর’ হুমকি দেন, তারই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই নিন্দা জানিয়েছে। মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে ম্যাকিনটোশ আজ বাসসকে বলেন, ‘মার্কিন দূতাবাস যেকোনো ধরনের উত্তেজনাকর ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে।’ সহিংসতা উসকে দেওয়ার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে ম্যাকিনটোশ আরও বলেন, ‘আমরা গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের নীতির প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।’ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের এই হুমকির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে দেশব্যাপী ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ হওয়ার পর মার্কিন দূতাবাসের এ মন্তব্য এল।বাসস
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিএনপি নেতার উসকানিমূলক মন্তব্যের নিন্দায় যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৮:৩৪ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
UN adopts first-ever resolution on community-based health care: Sheikh Hasina’s innovative ‘Community Clinic’ model acknowledged by global Community
শেখ হাসিনাকে নিয়ে ধুম্রজাল
পতাকাবিহীন গাড়িতে আমেরিকান রাষ্ট্রদূত
ড. ইউনূস-বাইডেন বৈঠক অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন
যুক্তরাষ্ট্রের ভিন্ন ধরনের নিষেধাজ্ঞা
আনন্দবাজার প্রতিবেদন : অর্থের বিনিময়ে ‘প্রভাবশালী’ বাংলাদেশিদের ভারতে আশ্রয় নেওয়ার অভিযোগ
ভারতে ‘বৈধভাবে’ থাকার সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার
ড. ইউনূস বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার সক্ষমতা রাখেন : সৌদি রাষ্ট্রদূত
