এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
"আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার"এই শেস্নাগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে (৩য় পর্যায়ে ২য় ধাপে) ৩০টি গৃহহীন ও ভুমিহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর। ২১ জুলাই বৃহস্প্রতিবার মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফােনেন্সর মাধ্যমে সারাদেশে আশ্রয়নের ঘর হস্তান্তরের উদ্ধোধন করেন।
বগুড়ার আদমদীঘি উপজেলা হলরুমে এ লক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,
কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল,ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান,আব্দুস সালাম,ছাতিয়ানগ্রাম ইউ,পি চেয়ারম্যান আব্দুল হক আবু, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার প্রমুখ। পরে ৩০টি গৃহহীন ও ভুমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর করা হয়।
আদমদীঘিতে ৩০ গৃহহীন পরিবার পেলো প্রধান মন্ত্রীর উপহারের ঘর
প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬, ০১:৪১ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
পাতাল ও উড়াল মেট্রোরেলের দুইটি লাইনের নির্মাণ কাজ প্রশাসনিক জটিলতার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে
প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী স্মরণে
শ্রাবণধারায় -- জাকিয়া রহমান
আওয়ামী লীগকে বাদ দিয়ে সংস্কার বা নির্বাচন অসম্ভব: জয়
হিজাব, মাহসা আমিনির মৃত্যু, এবং আন্তর্জাতিক কন্যা দিবসের প্রহসন -পামেলিয়া রিভিয়ের
বগুড়ায় র্যাব-১২ এর অভিযানে প্রায় ২০০ কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার, আটক- ২
বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর
বিজয়ের চেতনা -- কাজী মশহুরুল হুদা
