শুভ জন্মদিন আপা
তীরবেগে ছুটে চলা ধীর লয়ে গল্পে
প্রিয়জন করে নেন অতি দ্রুত অল্পে
ছিপছিপে গড়নের লাল শাড়ি পরনের
রমনীর ধমনীতে কি যে উৎকন্ঠা
এই বুঝি বেজে গেল বারোটার ঘন্টা
রেডীওর প্রতি শোর মনকাড়া শব্দ
রোগে শোকে কভু তাকে করেনাকো জব্দ
কান তার সান দেয়া চোখ রেখে বন্ধ
কোথা কার দরকার পেয়ে যান গন্ধ
চুল তার ঢেউ তোলা মুখে মৃদু হাস্য
আড্ডার আগে বসে দিয়ে যান ভাষ্য
সদা হাসি রমনীর রাগ যেন অগ্নি
কারো ধার নাহি ধরে ভাই বস ভগ্নী
পেশা তার নেশাদার খবরের গল্পে
রাজনীতি খেলাপ্রীতি থামেনাকো অল্পে
অফিসের ম্যানেজার ঘরে গৃহ কত্রী
পতি নাতি সব মিলে সুখী ছেলে পুত্রী
কারো ধার নাহি তার নাই কিছু বকেয়া
হায়দারী হকে ডাকে সবে তাকে রোকেয়া।
শুভ জন্মদিন আপা-- ফকির সেলিম
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:০৪ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
আদমদিঘীর ডহরপুর গ্রামের হাফিজার ভাইয়ের দাফন
চোখে পানি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের
আদমদীঘিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
দ্বিতীয় বারের মতো আন্তর্জাতিক লালন ও লোক উৎসবের আয়োজন
Momen calls for accelerated action to ensure safe drinking water, sanitation, and hygiene for all in the healthcare facilities
৭ই জুলাই শুক্রবার আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর শাখার উদ্বোধন
বগুড়া পদাতিকের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
ফেনীতে মুহুরীর পানি বিপৎসীমার ১৩৭ সেন্টিমিটার ওপরে, ৭ স্থানে বাঁধে ভাঙন
