সেন্টমার্টিন দ্বীপ নেয়ার জন্য যুক্তরাষ্ট্র কখনই বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসেনি। সোমবার এক নিয়মিত ব্রিফিংয়ে অংশ নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা জানিয়েছেন। সম্প্রতি বাংলাদেশ সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ চায়। বিষয়টি সত্যি কিনা তা মিলারের কাছে জানতে চান এক সাংবাদিক। এর জবাবে মিলার বলেন, যেটা বলা হচ্ছে সেটা সঠিক নয়। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি। তিনি আরও বলেন, সেন্টমার্টিন দ্বীপ দখলের জন্য যুক্তরাষ্ট্র কখনোই কোনো ধরনের আলোচনা করেনি। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে মূল্যবান মনে করি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনসহ গণতন্ত্রের বিকাশে একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা এই সম্পর্ককে আরও মজবুত করার চেষ্টা করছি।
সেন্টমার্টিন নিয়ে কখনো কোনো আলোচনা করেনি যুক্তরাষ্ট্র: স্টেট ডিপার্টমেন্ট
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৯:০২ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে প্রফেসর ইউনূসের বৈঠক
Home Minister Asaduzzaman Khan, MP reiterates the commitment and readiness of Bangladesh to contribute to the work of the UN Police meaningfully
জো বাইডেনের কাছে বাংলাদেশী-আমেরিকান নির্বাচিত বিভিন্ন প্রতিনিধির চিঠি
তারেক রহমানসহ বিএনপির বেশ কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ হয়েছে
বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা হতবাক: কানাডা
বাংলাদেশে বিক্ষোভ দমনে বলপ্রয়োগ ও সহিংসতা, ছাত্রদের পাশে দাঁড়ালেন মার্কিন সিনেটররা
রয়টার্সের প্রতিবেদন- সেনাবাহিনীর অসমর্থনে নিশ্চিত হয় শেখ হাসিনার চূড়ান্ত পরিণতি
বাংলাদেশের সাম্প্রতিক হতাহতের ঘটনায় হেকিম জেফরির উদ্বেগ ও সমবেদনা : আইনের শাসন প্রতিষ্ঠার দাবী
