গানে মোর কোন ইন্দ্রধনু... গেয়ে যিনি আপামর বাঙালির মন জয় করেছিলেন সেই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়িটি মঙ্গলবার ধুলোয় মিশিয়ে দিল একাধিক বুলডোজার। লেক গার্ডেন্সের বাড়িতে পড়ে রইলো শুধু স্মৃতি। সেই স্মৃতি বড় বেদনার। লেক গার্ডেন্সের এই বাড়িতে তৈরি হবে বহুতল। প্রোমোটার এর থাবা এই ভিনটেজ, ঐতিহ্য সম্পন্ন বাড়িটিতে। তবে, সন্ধ্যার পরিজনদের সম্মতিতেই এই বাড়ি ভাঙা হলো। বাড়ির নেমপ্লেটে এখনও সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বামী শ্যামল গুপ্তর নাম ঝুলছে- এস গুপ্ত। ধুলোয় ধূসরিত হওয়া বাড়ির ভগ্নস্তুপ এর মধ্যে রং চটা একটি ঘরে গোলাম আলি খানের ছবি। চারপাশে স্মৃতির ভার। তার মধ্যে তবু বাড়িটা ছিল, লোকে বলতো- এটা সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি। মঙ্গলবার সন্ধ্যা থেকে লেক গার্ডেন্সের এই জায়গাটিতে মহাশূন্য... শুধু স্মৃতি, আর কিছু নয়।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি ধূলিসাৎ, গড়া হচ্ছে বহুতল
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:১৭ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
রুদ্র, বন্ধু আমার--- কামাল চৌধুরী
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র রংপুর বিভাগীয় শাখা'র জমকালো উদ্বোধন
ছাতিয়ানগ্রামে প্রানী সম্পদ সেবা সপ্তাহ -২০২৩
অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক
সেলিম-আলী প্যানেলের বিজয় উৎসবে মানুষের ঢল ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় উত্তেজনা
বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন ৬ জন
Secretary-General António Guterres reaffirms UN’s solidarity with Bangladesh
৭ই মার্চের ভাষণ নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র জাতিতে পরিণত করেছিল : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
