অনলাইন টেকক্রাঞ্চ বলছে, বাংলাদেশের নাগরিকদের ব্যক্তিগত সব তথ্য ফাঁস হয়েছে সরকারি একটি ওয়েবসাইট থেকে। ফাঁস করা তথ্যের মধ্যে আছে পূর্ণাঙ্গ নাম, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের আইডি নম্বর। বিটক্রাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মারকোপলাস বলেছেন ২৭ শে জুন তিনি আকস্মিকভাবে বিষয়টি দেখতে পান। বাংলাদেশ ই-গভর্ণমেন্ট কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম (সিইআরটি) এর সঙ্গে যুক্ত হওয়ার পরই এ ঘটনা দেখতে পান বলে জানিয়েছেন। তিনি বলেছেন, লাখ লাখ বাংলাদেশির এসব তথ্য ফাঁস হয়েছে। রিপোর্টে বলা হয়, তারা বিষয়টি যাচাই করেছে। সরকারের আক্রান্ত ওয়েবসাইটে সার্চ অপশন ব্যবহার করে এর সত্যতা যাচাই করে তারা। এক্ষেত্রে ফাঁস হওয়া ডাটা থেকে অনেকগুলো ওই সার্চ অপশনে দিয়ে অবিকল একই ফল পাওয়া গেছে। তবে সরকারের কোন ওয়েবসাইট থেকে এসব তথ্য ফাঁস হয়েছে টেকক্রাঞ্চ তা প্রকাশ করেনি।
বাংলাদেশ সরকারের ওয়েবসাইট থেকে লাখো ডাটা ফাঁস
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:১৬ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
প্রথম আলোর বিরুদ্ধে আরো মামলা হচ্ছে শুনছি: স্বরাষ্ট্রমন্ত্রী
নয়াপল্টনে বিপুল পুলিশ মোতায়েন
অবশেষে ধরা পড়লেন হাতকড়াসহ পালিয়ে যাওয়া
জীবননগরে সড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১
বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন করলেন বিমানবাহিনী প্রধান
বগুড়ার, ধুনটে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সেলিম ফাউন্ডেশনের আয়োজনে নীলফামারী ও রংপুরের শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন
জয়পুরহাটে ১০ দিন ব্যাপী তারুণ্যের উৎসব মেলার উদ্বোধন
