পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপরও তিনি জোর দেন। বলেন, সাংবাদিকদের ভীতি, প্রতিশোধ ও ভয়ভীতিহীনভাবে সংবাদ পরিবেশনে সক্ষম হতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্রে নাগরিক সমাজের কথা বলার জায়গা থাকতে হবে। মুক্তভাবে মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতা থাকতে হবে। উজরা বলেন, ভবিষ্যতের সমৃদ্ধি নির্ভর করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক বাংলাদেশ সমর্থন করে।
পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিং অবাধ নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতায় জোর উজরা জেয়ার
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৯:০৩ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
যে কোনো সময় পতন, ধ্বংস হতে পারে বাংলাদেশ: জি এম কাদের
সিরাকিউস সিটির মেয়র বেন ওয়ালস এবং কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এর মধ্যেকার বৈঠক
প্রধানমন্ত্রীর চীন সফর ১৯৬ সফরসঙ্গীর তালিকায় যারা ছিলেন !
মার্কিন প্রতিনিধিদল আসছে আজ ঢাকায়
মার্কিন স্যাংশন: শেখ হাসিনার অবস্থানের প্রতি চীনের সমর্থন
থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যাওয়ার সময় ১৯ বাংলাদেশি আটক
Bangladesh elected a Member of the FAO Council
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ
