এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় রংপুর বিভাগে চিত্রাঙ্কনে প্রথম হলো ঠাকুরগাঁও জেলার তাসফিয়া জান্নাত জীম। সে বিদ্যালয়, ইউনিয়ন, উপজেলা ও জেলায় শ্রেষ্ঠ হয়ে ২৬ জুলাই রংপুর বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করে। ৮ জেলার সেরা প্রতিযোগীদের সাথে পুনরায় প্রতিযোগিতায় জীম তার মেধাশক্তিকে কাজে লাগিয়ে সেরাদের সেরা নির্বাচিত হয়।
জীম জেলার পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন মেধাবী ছাত্রী। তার বাবা মো. জুয়েলও দেশ সেরা হয়ে জাতীয় শ্রেষ্ঠ শিক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক “জাতীয় প্রাথমিক শিা পদক ২০১১” অর্জন করেন। এরই ধারাবাহিকতায় তাসফিয়া জান্নাত জীমও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার বাবার মতো দেশসেরা হতে চায়। রংপুরে ওই দিন অনুষ্ঠান উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা। সভাপতিত্ব করেন রংপুর বিভাগের প্রাথমিক শিার উপ পরিচালক মোঃ মোজাহিদুল ইসলাম।
রংপুর বিভাগে চিত্রাঙ্কনে প্রথম হলো ঠাকুরগাঁওয়ের — জীম!
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬, ০৪:৫০ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
লক্ষকোটি তারার মাঝে হারিয়ে গেলেন সঙ্গীত পরিচালক আলম খান
কি করি, কোথায় যাই--- কাওসার চৌধুরী
বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পাচ্ছেন সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী
ঠাকুরগাঁয়ে ভাসমান ও ছিন্নমূল জনগোষ্ঠীর কামনার মধ্য দিয়ে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের উদ্বোধন
জাতিকে দূষণমুক্ত পরিবেশ উপহার দিতে সরকার অঙ্গীকারবদ্ধ
চলন্ত ট্রেনে নবজাতকের জন্ম
রংপুরের তারাগঞ্জে হচ্ছে দেশের ‘সবচেয়ে বড়’ জুতার কারখানা
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ ‘পদ্মা সেতু’র শুভ উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্ত উদযাপন
