একদফা দাবিতে আগামীকাল বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি এই এলাকায় প্রস্তুত রাখা হয়েছে এপিসি ও জলকামান। বুধবার সন্ধ্যা ৬টায় দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই নিরাপত্তা বলয় গড়ে তুলেন তারা। সরেজমিনে দেখা যায়, দুপুর থেকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতা কর্মীরা। এই জনসমাগমকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নয়াপল্টন এলাকায় এপিসি ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে। এদিকে বিকাল ৪টায় নয়াপল্টনে মহাসমাবেশের জন্য গঠিত বিএনপির শৃঙ্খলা কমিটি বৈঠক এবং সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিলো। পরবর্তীতে বৈঠক এবং সংবাদ সম্মেলন বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে করার সিদ্ধান্ত নেয় দলটি। ফলশ্রুতিতে ৬টার দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের পদচারণা কমে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে প্রায় ৫০ থেকে ৬০ জন নেতা কর্মীরা অবস্থান করছেন।
নয়াপল্টনে বিপুল পুলিশ মোতায়েন
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ১০:০৫ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
জীবননগরে সড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১
জাতীয় বাংলাদেশের নির্বাচনে গুজব ঠেকাতে যেভাবে প্রস্তুতি নিচ্ছে ফেসবুক
বিএনপি ক্ষমতায় থাকলে লুট করে, না থাকলে ধ্বংসযজ্ঞ চালায়: রংপুরে প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা'র যোগদান
শোক দিবসের অনুষ্ঠানে হাতাহাতি, এমপির পুষ্পস্তবক ভাংচুর
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান শৃঙ্খলাভঙ্গ করেছেন: আইনমন্ত্রী
ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ও তার পার্শ্ববর্তী এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়ে গেছে
বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতির অন্যতম ধারক ‘পালতোলা নৌকা’
