পশ্চিমবঙ্গের খ্যাতিমান শিশুসাহিত্যিক দীপ মুখোপাধ্যায়ের প্রয়াণে বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের উদ্যোগে শাহবাগ পাঠক সমাবেশ কেন্দ্রে এক শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথামাফিক কোনো সভাপতি, প্রধান অতিথি কিংবা বিশেষ অতিথি ছিলেন না। বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সভাপতি শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর পরিচালনায় শোকসভায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কবি-সাহিত্যিকগণ দীপ মুখোপাধ্যায়কে স্মরণ এবং তাঁর লেখক জীবনের নানা স্মৃতি তুলে ধরে আলোচনা, ছড়া ও কবিতা পাঠ করেন।
সভায় উপস্থিত ছিলেন-- উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মৃধা বেনু, কবি ও চলচ্চিত্রকার দিলদার হোসেন, পশ্চিমবঙ্গের লেখক সুতপন চট্টোপাধ্যায়, বাচিক শিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায়, কবি ও শিশুসাহিত্যিক আসলাম সানী, কবি মানিক মোহাম্মদ রাজ্জাক, শিশুসাহিত্যিক আহমেদ জসিম, সৈয়দ মাজহারুল পারভেজ, কবি নাঈম আহমেদ, কবীর হুমায়ূন, তপন বাগচী,
শিশু একাডেমির সাবেক পরিচালক মোশারফ হোসেন, কবি ইউসুফ রেজা, ইসমাইল হোসেন, শিশুসাহিত্যিক কাজী আনারকলি, বাচিক শিল্পী রশিদ কামাল, কবি সালেম সুলেরী, কথাশিল্পী জিল্লুর রহমান শুভ্র, সীমা আক্তার, সুলতান আহমেদ, সুমনা সিরাজ সুমী, জালাল আহমেদ, রবিউল আলম, মোবারক হোসেন, সালাহউদ্দিন তুহিন, আহসান হাবিব, আতিক শাহরিয়ার, আলম শামস প্রমূখ।
প্রয়াত দীপ মুখোপাধ্যায়ের স্মরণে শোকসভা
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:১৪ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বগুড়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত
ঘুষ দেবেন না, কাজ হবেই বগুড়ায় : দুদক চেয়ারম্যান
কয়েশ বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস
নন্দীগ্রামে নবাগত ইউএনও লায়লা আঞ্জুমান বানুর যোগদান
Ensuring the Right to Life in Bangladesh: Judicial Protection, Violations, and Reforms
নিউ ইয়র্কে গোল্ডেন এইজ ঢালিউড অ্যাওয়ার্ডসের আসর রোববার ৩০ জুন
আওয়ামীপন্থি ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল
বব দেবাশীষ দাস বাবলু আর বেঁচে নেই
