গণতন্ত্রে রাজনৈতিক সংঘাতের কোনো স্থান নেই মন্তব্য করে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, নির্বাচনে রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে সকাল ১০ টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে পিটার হাসের বৈঠক শুরু হয়। বৈঠকে মার্কিন দূতাবাসের কর্মকর্তা আর্তুরো হাইনসও উপস্থিত ছিলেন। চলতি বছরের ১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। যে সংকট বিরাজ করছে তা রাজনৈতিক। এর সঙ্গে আমাদের কাজের কোনো সংঘাত নেই। কিন্তু এ সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয়ে যায়, তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক কমফোর্টেবল হবে।
শর্তহীন সংলাপের আহ্বান জানালেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:১২ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
প্রেমের টানে আমেরিকান তরুণী পাবনায়
বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে আর্থিক ব্যবস্থার পুনর্গঠন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কেবল নির্বাচনে প্রভাব নয় ভাগ্যও নির্ধারণ করবে
বাইডেন সাহেব আগে ট্রাম্পকে সামলান: ওবায়দুল কাদের
মার্কিন রাষ্ট্রদূতকে দেশে ফিরে যেতে বললেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম
ভিসা নিষেধাজ্ঞার পর ওয়াশিংটনে বাংলাদেশি কূটনীতিকের কাণ্ড
যুক্তরাষ্ট্র যা চায়, বাংলাদেশের জনগণও তাই চায় ,পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে
যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কী তারেক ও জামাতের সহিংসতা থামবে?: সেমিনারে বিশেষজ্ঞদের প্রশ্ন
