ঐ ছুটে যায় মেট্রোরেল!
শিব্বীর আহমেদ
রোদ বৃষ্টি গরমে
ভ্রমণ হবে কী আরামে!
দুলতে দুলতে শুনব গান
জুড়িয়ে যাবে মন ও প্রাণ।
যানজট আর ধুলোবালি
দেখবোনা আর খোঁড়াখুঁড়ি
এসিতে বসে বাতাশ খাবো
মনে বড়ই শান্তি পাবো।
বাঁচবে সময়, কমবে দুর্ভোগ
দূষণমুক্ত পরিবেশবান্ধব
ময়লাগন্ধ থাকবেনা
অপরিচ্ছন্ন দেশ রাখবোনা।
উন্নয়নের বাংলাদেশ
বদলে যাওয়া স্মার্ট বাংলাদেশ
গো ফরোয়ার্ড বাংলাদেশ
অবাক, বিশ্ব দেখে বাংলাদেশ!
নিয়ম মানবো করব যতন
কী অপরূপ ঢাকা শহর
দেখতে দেখতে যাদুর শহর
গন্তব্যে যাবো হাওয়ার মতন।
সময়সাশ্রয়ী নতুন দীগন্তের
স্বস্তি ও গতির মেট্রোরেল
পাড়াপড়শী দৌড়ে আয়
মেট্রোরেল ঐ ছুটে যায়!
ঐ ছুটে যায় মেট্রোরেল ! --শিব্বীর আহমেদ
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৯:১১ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
ঢাকার নবাবগজ্ঞ উপজেলার চুড়াইনে ক্রিকেট টুর্নামেন্ট
বিশিষ্ট কবি ও বরেন্য গীতিকার জাহিদুল হক আর নেই
ইউরোপের একটি দেশ যেখানে এই দৃশ্য অহরহ দেখতে পাবেন
কেন্দ্রের কাছে গুরুত্বহীন হয়ে পড়ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ
বগুড়ায় মাসব্যাপী তাঁত-বস্ত্র শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
বাংলাদেশ থেকে বিদেশে ভ্রমণকারীদের জন্য প্রতারণার ফাঁদ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা চারদিনব্যাপী বইমেলা শুরু ২৪ মে
বগুড়ায় একসঙ্গে জন্ম নিল চার নবজাতক, মা নাম রাখলেন মোহাম্মদ, আহম্মেদ, ওমর ও রহমান
