গতকাল শুক্রবার হঠাৎ করেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ‘শিসকন্যা’ অবন্তি সিঁথি। ঢাকার মিরপুরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অবন্তির কাছের মানুষ এবং দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। অবন্তি সিঁথির বর অমিত দে লন্ডনপ্রবাসী, সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। শখের বশে গানও করেন। গানের সূত্রের দুজনের পরিচয়। অবন্তি বলেন, ‘পরিচয়টা গানের সূত্রে হলেও বিয়ের ব্যাপারটি পারিবারিকভাবে এগিয়েছে। পরিচয়ের পর আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে। অমিতের ভাবনাচিন্তা আমাকে মুগ্ধ করেছে।
চাকরি করলেও সে একজন সংগীতের মানুষ। মনে মনে এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছি। সৃষ্টিকর্তা আমায় তেমন একজন মানুষকে চলার পথের সঙ্গী করে দিয়েছেন। সবার কাছে আমাদের নতুন জীবনের জন্য আশীর্বাদ চাই।’ ২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতায় নিজের নাম লেখালেও সেবার খুব বেশি দূর যেতে পারেননি অবন্তি। এরপর ২০১২ সালে আবারও নাম লেখান এবং সেরা দশে জায়গা করে নেন। তবে পরিচিতি পান জি বাংলার সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে। ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘উনিশ ২০’ ওয়েব ফিল্মে অবন্তির গাওয়া ‘রূপকথার জগতে’ ও ‘পাখি পাখি মন’ গান দুটি তার পরিচিতি আরও এগিয়ে দেয়।
বিয়ে করলেন ‘শিসকন্যা’ অবন্তি সিঁথি
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:২২ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগ স্বাধীনতা দিবস উদযাপন, বাকির আজাদের মৃত্যুবার্ষিকী ও ইফতার মাহফিল ২৬ মার্চ
আওয়ামী লীগ অনেক ক্ষেত্রে মন্ত্রী-নেতারা অতিরিক্ত কথা বলে ফেলেন
ওবায়দুল কাদেরের মুখে ‘তলে তলে’ কথা শোভা পায় না: কাদের সিদ্দিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী
শিবগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
সান্তাহারে পৌর গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো বগুড়ায় শারদীয় দুর্গোৎসব
বগুড়া জেলার সাংবাদিকবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
