ম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এ্যান্ড আইসিটি, বগুড়ায় গতকাল শনিবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস এর শোকে শোকাহত হয়ে শোককে শক্তিতে রুপান্তরিত করার লক্ষ্যে তরুণ সমাজকে উজ্জীবিত করার নিমিত্তে নবীন বরণ, মেধাবীদের ক্রেস্ট প্রদান এবং বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা
হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস’র সেক্টর প্রধান (আইইএস) নিগার সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থীসহ সকল স্তরের শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ সুব্রত সুবন আচার্য্য। আলোচনা শেষে মুক্তিযোদ্ধা বিষয়ক নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়।
টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এ্যান্ড আইসিটি’র নবীন বরণ!
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:২৫ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
পোলিশদের উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
আদমদীঘিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আদমদীঘিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাই-লো বেঞ্চ হস্তান্তর
জল ও জীবন -- মিনহাজ আহমেদ
এসো রক্ত দান করি, একটি জীবন বাঁচায়
আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত
নিজের ঢোলে নিজে পিটাই----হুমায়ূন কবীর ঢালী
জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি, সম্ভবত বাংলা ভাষায় সবচেয়ে প্রিয় কবি--মিজানুর রহমান খান
