নিজ গ্রামে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. কামাল চৌধুরী নিজ গ্রামের স্কুলশিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর শনিবার (জানুয়ারি ২০) কুমিল্লা চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়নের নিজ গ্রাম বিজয়করাতে যান ড. কামাল চৌধুরী। সেখানে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি নিজ গ্রামের স্কুলশিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রথমে তিনি চৌদ্দগ্রাম ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করেন। ডায়াবেটিক হাসপাতালে ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। হাসপাতালটিকে আধুনিক ও সেবামুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে তিনি চৌদ্দগ্রাম পৌরসভা পরিদর্শন করেন। চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র কাউন্সিলর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তবর্গ, স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এসব স্থানে ও গ্রামে যাওয়ার পথে এলাকাবাসী তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিজয়করায় তিনি প্রথমে তিনি অসহায় ও দুস্থ শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এরপর তার মরহুম পিতা ভাষাসৈনিক আহমেদ হোসেন এবং সুফি আব্দুর রহমানের কবর জিয়ারত করেন। বিকেল ৩টায় বিজয়করা স্কুল অ্যান্ড কলেজে যান। সেখানে স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। কামাল চৌধুরীকে কাছে পেয়ে ছাত্র-ছাত্রীরা উচ্ছ্বসিত হয়ে উঠে।
তারা বিভিন্ন বিষয়ে তার কাছে জানতে চান। বিশেষ করে তার শৈশব, কৈশোর, কর্মজীবন ও কবিতা সম্পর্কে। কামাল চৌধুরী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিতে ও নিজেদের দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের দেশব্যাপী বিপুল উন্নয়ন কাজ সম্পর্কে এবং আগামী দিনে শেখ হাসিনা সরকারের কর্মসূচি তথা স্মার্ট বাংলাদেশ সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন কামাল চৌধুরী।
তিনি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে উন্নত কাজকে আরও গতিশীল করতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীকে অনুরোধ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাক্তন সচিব হাসান চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক, কুমিল্লা পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
নিজ গ্রামে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. কামাল চৌধুরী
প্রকাশিত: ০৯ মে, ২০২৬, ০১:২৫ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
অনন্যা প্রকাশনী প্রকাশ করল ‘সজীব ওয়াজেদ জয়বার্তা’
উপদেষ্টা, প্রধান উপদেষ্টার দপ্তরে কর্মরতদের পারফরম্যান্স ও সম্পদের তথ্য জানতে চেয়েছেন ড. ইউনূস
Bangabandhu’s “Homecoming Day” observed at Bangladesh Embassy in Washington
উথলী ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচিত হলেন হাফিজুর রহমান হাফিজ
রাজশাহীতে বিশ্ব বেতার দিবস পালিত
তারকা সাংবাদিক ও সম্পাদক মাহফুজ আনাম-- মতিউর রহমান
ছাই-পেন্সিল দিয়ে ছবি আঁকেন জয়পুরহাটের প্রসেনজিৎ
