স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪’ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। দেশ বিদেশে কাজ করে সমাজের অগ্রগতিতে নারীর অবদানের স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা দেওয়া হয়।
শুক্রবার অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের আয়োজনে রাজধানীর শেরাটন হোটেলে স্বপ্নজয়ী নারী সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। এতে ড. সাদেকা হালিমসহ ৩০ জন উদ্যোক্তা ও পেশাজীবি নারীকে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি সবার হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
সম্মাননা অনুষ্ঠানটি ঐতিহাসিক ৭ই মার্চের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচারের মাধ্যমে শুরু হয়। এরপর বাংলাদেশের অর্থনীতিতে নারীর অবদানের ঐতিহাসিক প্রেক্ষাপট বিষয়ে আলোচনা অনুষ্ঠান হয়।
এতে বক্তব্য রাখেন, বিজনেস আমেরিকা ম্যাগাজিনের প্রধান সম্পাদক ও মিডিয়া আইকন রোকেয়া হায়দার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, সাংবাদিক, সমাজ কর্মী ও এনআরবি ওয়ার্ল্ডের উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, গণসাক্ষরতা অভিযান নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীসজ আরও অনেকে।
এছাড়া অনুষ্ঠানে দেশ বিদেশে কাজ করে সমাজের অগ্রগতিতে অবদান রাখছেন এরকম ১০০ জন সফল নারীর গল্প তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে বিজনেস আমেরিকা ম্যাগাজিন।
স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন জবি উপাচার্য সাদেকা হালিম
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৯:২২ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বীর মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দার মোহনের দ্বাদশ প্রয়ান দিবস ২৩ মার্চ
কালাইয়ে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারদের প্রথম বর্ষপূর্তি উদযাপন
শাজাহানপুরে চোপিনগর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে মাটির ঘর
সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে ১৩ ডিসেম্বর বুধবার ২০২৩ জ্যাকসন হাইটসে
বিইউজে সদস্যদের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন
বাসন্তী কিছু স্বপ্ন - জাকিয়া রহমান
