সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের সপ্তম পদবি অর্পণ ও অভিষেক অনুষ্ঠান অদ্য ২৮ আগষ্ট, ২০২২ খ্রিঃ রোববার রেডিসন ব্লু, চট্টগ্রামে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণপদ রায় , বিপিএম(বার), পিপিএম(বার)। উপস্থিত ছিলেন সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পরিষদ চেয়ারম্যান জনাব নাদের খান এবং স্কুলের ফাউন্ডার চেয়ারম্যান প্রফেসর ড . রবিউল হোসেন।
স্কুলের নেতৃস্থানীয় সিনিয়র শিক্ষার্থীদের দায়িত্বভার ও পদবি অর্পণের জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠান ছিল আজ। এ দায়িত্বভার ও কর্তৃত্ব প্রদানের দিনটি শিক্ষার্থীদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপন শক্তি - সম্ভাবনার উদ্ভাবন ও বিকাশ , সৃজনশীল নেতৃত্ব , সংবেদনশীল ব্যক্তিত্ব ও মনুষ্যত্বের সমুজ্জ্বল প্রকাশে এরা হবে সাইডার এবং জাতির পথনির্দেশক। সাড়ম্বরপূর্ণ এ আয়োজন ছিল প্রাণোচ্ছ্বল ও উৎসাহব্যঞ্জক ।
অনুষ্ঠানে উপস্থিত গুণী অতিথিদের ফুল ও আলোয়ান দিয়ে সম্মান জানানো হয় । স্কুল অধ্যক্ষ জ্ঞানেশ চন্দ্র ত্রিপাঠী স্বাগত ভাষণ দিয়ে সবাইকে অভ্যর্থনা জানান । এসময় উপস্থিত অতিথিবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ করতালি দিয়ে নতুন নেতৃত্বকে স্বাগত জানান ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার মহোদয় তরুণ নেতৃত্বকে উষ্ণ অভিনন্দন জানান এবং তাদেরকে নিষ্ঠা , আন্তরিকতা ও আত্মবিশ্বাসের সাথে অর্পিত দায়িত্ব পালনের দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন নতুন প্রজন্মের এ যোগ্য সন্তানেরা দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে তাদের মেধা ও নিষ্ঠার সর্বোত্তম প্রয়োগ ঘটাবে ।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্কুলের ছাত্র , শিক্ষক , স্টাফ , অভিভাবক ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের পদবি অর্পণ ও অভিষেক অনুষ্ঠান ২০২২
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:২৬ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
প্রবাসী পাঁচ বাংলাদেশী সাংবাদিকের স্মরণীয় সাক্ষাৎ, টরন্টোয়-- সৈকত রুশদী
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এম.পি এর নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন
কেন স্বাধীনতার স্থপতি শেখ মুজিবের বাড়িতে আগুন দিল জনতা?
বগুড়ার শিবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
উন্নয়নের গতি অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই : নওগাঁয় তথ্যমন্ত্রী
বগুড়ায় টিএমএসএস ও পিএইচপি গ্রুপের মতবিনিময় অনুষ্ঠিত
কুকুর আমার ভেতরের কুকুরটাকে হয়তো দেখতে পায়- ফেরদৌস হাসান
জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার:সংস্কৃতি প্রতিমন্ত্রী
