নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কের বিশিষ্ট চিকিৎসক, নিউইয়র্ক
বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং নর্থবেঙ্গল ফাউন্ডেশন
ইউএসএ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. চৌধুরী সারোয়ার
হাসানের রতœগর্ভা মাতা রওশনারা নুরুন নাহার (বি.এ. বিএড, এমএ,
এমইড) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন। সোমবার (২২ এপ্রিল) তিনি তাঁর গ্রামের বাড়ী
ঠাকুরগাঁওয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। খবর ইউএনএ’র।
মরহুমা রওশনারা নুরুন নাহারের জীবন ছিল খুবই বর্ণিল। তিনি একজন
শিক্ষক, দুটি বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা এবং
একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন
করেছেন। তার বয়স হয়েছিল ৯২। মৃত্যুকালে তিনি ৩ সন্তান, ছয় নাতি-
নাতনী সহ অসংখ গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার তিন সন্তানই
ডাক্তার। অপর দুই ডাক্তার হলেন ডা. চৌধুরী এম হাসান (কার্ডিওলজিস্ট)
ও ডা. আফরোজ পারভিন (ইন্টানোল মেডিসিন)। এরা সবাই
নিউইয়র্ক প্রবাসী।
ডা. চৌধুরী সারোয়ার হাসানের মায়ের ইন্তেকালে নিউইয়র্ক
বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক
মমিন মজুমদার এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোজাফফর
হোসেন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও
কমিউনিটি নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
ডা. চৌধুরী সারোয়ারুল হাসানের মাতৃবিয়োগ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:৫৯ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ”ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪” পালিত
বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য তাঁর দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাইরে থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে বাংলাদেশও স্যাংশন দেবে: নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রধানমন্ত্রী
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ইন্ক -এর নবনির্বাচিত কমিটি পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উদযাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ওয়াশিংটনে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী মাহমুদ আলী
