এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : বগুড়ার,দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ( সোমবার ২৯ এপ্রিল) দুপুরে প্রতিষ্ঠান চত্বরে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশার(ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রঞ্জন কুমার পাল। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলা ধুলায় অংশ নিলে শরীর ও মন ভালো থাকে।
তাই শুধু লেখা পড়া করে জিপিএ-৫ পেলেই হবে না মেধা ও মনন দিয়ে মান সম্মত শিক্ষা অর্জন করতে হবে। যে শিক্ষায় ভবিষ্যতে ভালো কিছু করার বা হওয়ার স্বপ্ন থাকবে। সভা শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং ক্রেস্ট প্রদান করেন। পরে প্রধান অতিথি বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের গ্রন্থাগার, বঙ্গবন্ধু ও মুজিব কর্ণারের ফিতা কেটে উদ্বোধন করেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
বগুড়ার,দুপচাঁচিয়ায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৯:০৯ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
নওগাঁয় অন্যান্য ফসলের সাথে পাল্লা দিয়ে বাড়ছে কলা চাষ
সিরাজগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত বিশাল শোক ও স্মরণ সভায় খায়রুজ্জামান লিটন
আদমদীঘিতে উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
জীবননগরে তীব্র তাপদহে পথচারীদের মাঝে লেবুর শরবত বিতরণ
মেয়েদের ছবি এডিট করে ব্ল্যাকমেইলিং করতো তারা
রাজনীতি শ্রমিক সমাবেশে মির্জা ফখরুল অনেক ত্যাগ স্বীকার করেছি, আরও করতে হবে
বগুড়ায় মেয়ে থেকে ছেলে হওয়ার পথে জান্নাতি
বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বয়কট !
