এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : আগামী ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আজ (১৫ মে বুধবার) বগুড়ার জেলার,আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজে সিনিয়র জেলা নির্বাচন অফিসের কার্যালয় ও সহকারি রিটানিং অফিসারের কার্যালয়ের যৌথ আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি রিটানিং অফিসার ও আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ। এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রিটানিং অফিসার ও বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডেএসবি) মো. মোতাহার হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, আদমদীঘি সহকারি কমিশনার (ভূমি ) ফিরোজ হোসেন,আদমদিঘী- দুপচাঁচিয়া (সার্কেল) অফিসার নাজরান রউফ, থানা অফিসার ইনচার্জ (ওসি ) রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা নির্বাচন অফিসার সহ ভোটগ্রহণ কর্মকর্তাবৃন্দ।
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন -২০২৪ উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ০২:৩৪ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বগুড়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা চাইলেন- রাজশাহী ডিআইজি
১৬ বছর জনগণের কাঁধে চেপে বসেছিল মহিলা ফেরাউন: বগুড়ায় রুহুল কবির রিজভী
হিজাব, মাহসা আমিনির মৃত্যু, এবং আন্তর্জাতিক কন্যা দিবসের প্রহসন -পামেলিয়া রিভিয়ের
আদমদীঘিতে ৩০ গৃহহীন পরিবার পেলো প্রধান মন্ত্রীর উপহারের ঘর
আওয়ামী লীগকে বাদ দিয়ে সংস্কার বা নির্বাচন অসম্ভব: জয়
নারী- কাজী নজরুল ইসলাম সাম্যের গান গাই, “আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!-প্যামেলিয়া রিভিয়ের
বাংলাদেশের সাথে দৃঢ় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে ইতালির ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের গভীর আগ্রহ
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে মিনা দিবস পালন
