সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ডাকা অর্ধবেলা বাংলা ব্লকেড কর্মসূচিতে রাজধানীর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভাঙলো আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে ব্যারিকেড ভেঙে ফেলেন তারা। ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই কর্মসূচিতে অংশ নিতে জড়ো হন শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল নিয়ে তারা কলাভবন, ভিসি চত্বর হয়ে শাহবাগে আসেন। এ সময় মধুর ক্যান্টিনে ছাত্রলীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। পরে ঢাবি ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে আসেন। শিক্ষার্থীরা আসার আগেই পুলিশ শাহবাগে ব্যারিকেড দিয়ে রাখে। পরে শিক্ষার্থীরা সেই ব্যারিকেড ভেঙে সেখানে অবস্থান নেন। উল্লেখ্য, গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদেশে সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সকালের কর্মসূচি শুরুর পরই সুপ্রিম কোর্টের রায়ে কোটা বাতিলে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা দেয়া হয়। এই রায়ের পরও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা বলেন, সরকারি চাকরিতে কোটার স্থায়ী সংস্কারের পরিপত্র জারির আগ পর্যন্ত আন্দোলন চলবে।
শাহবাগে পুলিশের ব্যারিকেড ভাঙলো কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ডাকা আন্দোলনকারীরা
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ১০:৫৮ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
ছাতিয়ানগ্রামে ভি ডব্লিউ বি এর চাল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু
শপথ নিলেন রাজশাহী বিভাগের ১৯ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান
ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ১,৭৬০ জন অসহায় গরিব ও দুস্থ্যদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান
বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার স্থাপন
বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম হিন্দু সম্প্রদায়ের মরদেহ সৎকারের জন্য নবনির্মিত শশ্মানের উদ্ধোধন
জনগণ ভোট দিতে পারলেই সেটা অংশগ্রহণমূলক নির্বাচন
ড. ইউনূসকে দিয়ে নতুন খেলায় মেতেছে বিএনপি: ওবায়দুল কাদের
জাপা মহাসচিবের সঙ্গে বৈঠকের খবর ‘নোংরামি’: মির্জা ফখরুল
