আমি খুব মর্মাহত। গতকাল (বৃহস্পতিবার) আমি কেঁদেছি। মৃত্যুর খবরে আমার কান্না থামাতে পারছিলাম না। বাচ্চাগুলোর একটার পর একটা মৃত্যুর খবর আসছিল, আমার কান্না কিছুতেই আটকে রাখতে পারিনি। আমি অসুস্থ, এখন বেশির ভাগ সময় বাসায় থাকি, কোথাও বের হই না—আমি তো ভাবতেই পারি না, ছোট ছোট বাচ্চার সঙ্গে এমনটা হতে পারে! আমাদের পুলিশ বাহিনী তাদের সামনে দাঁড়ানো কাউকে এভাবে মারবে, এটা কল্পনারও অতীত। অনেক কিছু মনে আসে, লিখিও না, বলিও না—চুপচাপ থাকি; কিন্তু আমাদের সহ্যেরও তো একটা সীমা আছে। মনেরও তো কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে। গতকাল (বৃহস্পতিবার) কি যে কান্না কেঁদেছি, আমার মেয়েরা আমাকে ফোন করে কত সান্ত্বনা দিয়েছে। বলেছে, কেঁদে কী লাভ, কেঁদে কিই–বা করবে; কিন্তু তারপরও আমি কেঁদেছি। না কেঁদে থাকতে পারিনি।
আমাদের বিল্ডিংয়ের একটা ফ্ল্যাটের একটা ছেলে মারা গেছে, ফারহান ফাইয়াজ। ওর মা–বাবা এবং আমরা একই বিল্ডিংয়ে থাকি। পুরো পরিস্থিতি নিয়ে আমার বলার কিছু নেই। সরকার অনেক দেরি করে ফেলেছে। যেটা এক দিনে সমাধান সম্ভব ছিল, সেটা তারা অনেক সময় নিয়ে করল—কষ্টটা এখানেই লাগে।
সেই একই সমাধানে তো এল তারা, যেটা বলেছিল সম্ভব না, সেটাই তো তারা এক দিনের ব্যবধানে করল! সুতরাং এটা সেদিনই সম্ভব ছিল, প্রথম দিন না হলে দ্বিতীয় দিনে সম্ভব হতো। এ জন্যই বলি, সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। অনেক কষ্ট পেয়েছি। আমি আসলে এই কষ্ট প্রকাশ করতে পারব না। আমার চোখ এখনো ছলছল করছে। আমি এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারিনি। (সূত্র: প্রথম আলো
এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারিনি: আবুল হায়াত
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:৫৭ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
হত্যা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর
বঙ্গবন্ধু পরিবারের রক্তে রঞ্জিত খুনি জিয়া ও তার পরিবারের হাত- সংস্কৃতি প্রতিমন্ত্রী
শাহাজাদপুরে কবির মনের মন্দিরে…
বাংলাদেশের জনগণের সাহসের প্রশংসায় মার্কিন সিনেট ফরেন কমিটির চেয়ারম্যান, গণতান্ত্রিক নির্বাচনের আহ্বান
নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান
Holistic Curriculum: To establish possible equality in society National Schools should be established
যুক্তরাষ্ট্র বিএনপি নামে কোন কমিটি নেই
মুগ্ধর মৃত্যুর বর্ণনা দিয়ে মার্কিন সিএনএন গণমাধ্যমে সংবাদ
