পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুক্রবার এ নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার রাতে শপথ নেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ২৭টি মন্ত্রণালয়-বিভাগের দায়িত্ব সামলাবেন প্রধান উপদেষ্টা। ড. ইউনূস উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর বিভিন্ন পত্রিকায় তার ছবি ব্যবহার করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন প্রচার করতে দেখা গেছে।
বিজ্ঞাপন-প্রচারণায় ড. ইউনূসের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:৫৭ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বগুড়া জেলার,আদমদীঘিতে অশ্রুভেজা চোখে ইউএনওকে বিদায়
নোয়াখালী সোসাইটি’র নতুন প্রজেক্ট ‘বাংলাদেশ কমপ্লেক্স’ ‘বাংলাদেশ সেমিট্রি’র জমি ক্রয় সম্পন্ন : কমিউনিটিতে ইতিহাস সৃষ্টি
২১ বছর পর দেশে ফিরলেন জিল্লুর রহমান : ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত
নতুন মুখ নিয়ে দল গোছান, আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
ফ্লোরিডার অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ২০২৪
যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় প্রসঙ্গে যা বললেন লেবার পার্টির সংসদ সদস্য রূপা হক
ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন
শেখ হাসিনার পতন ও দেশত্যাগে আওয়ামী লীগ নেতাদের ক্ষোভ ও বিস্ময়
