শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের পাঁচ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ। প্রজ্ঞাপনে বলা হয়, পাঁচজন কর্মকর্তার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। বাংলা একাডেমির মহাপরিচালক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর ও বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতার প্রেস উইং-এর প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন৷
জাতীয় শিল্পকলার লিয়াকত আলী লাকী সহ পাঁচজনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:৫৫ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
স্বাধীনতা দিবসের উপ্যাখান - জাকিয়া রহমান
শেখ হাসিনা পালিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন
‘ঠাঁই নাই, ঠাঁই নাই’, তাই হাসিনাকে থাকতে হচ্ছে ভারতে! তবে মুজিব-কন্যাকে ‘আশ্রয়’ দিচ্ছেন না মোদী
ইংরেজি নতুন বছর উপলক্ষে শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ
বগুড়ায় ৩দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন
বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশে অবিচল সমর্থন দেবে যুক্তরাষ্ট্র
একটি বিপ্লবের ইতিকথা: শেখ হাসিনার পতন --- ড. মেহযেব চৌধুরী
বিজ্ঞাপন-প্রচারণায় ড. ইউনূসের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা
