তিতাস গ্যাস পরিচালনা পর্ষদের পরিচালকের পদ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। গত রোববার তাকে এ পদে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপণ জারি করা হয়। বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মো. ফাওজুল কবির খান বরাবর চিঠিতে তিতাসের পরিচালনা পর্ষদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত জানান মতিউর রহমান চৌধুরী। চিঠিতে তিনি বলেন, দায়িত্ব প্রাপ্তি অনেক সম্মানের। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমার পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমি পদত্যাগ নয়, নাম প্রত্যাহার করে নিচ্ছি। চিঠিতে তিনি উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিতাস গ্যাস পরিচালনা পর্ষদ থেকে মতিউর রহমান চৌধুরীর নাম প্রত্যাহার
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৮:৩৩ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
সেলিম ফাউন্ডেশনের আয়োজনে নীলফামারী ও রংপুরের শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন
রাজশাহীর গাছে এসেছে আমের মুকুল
রাজশাহী বিভাগীয় কমিশনার, দুপচাঁচিয়া উপজেলা পরিষদ পরিদর্শন
বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত
জয়পুরহাটে ১০ দিন ব্যাপী তারুণ্যের উৎসব মেলার উদ্বোধন
রাণীনগরে উদ্বোধন করা হলো পাখি পল্লী ও পর্যটন কেন্দ্র উম্মোচন করা হলো
যে মেলায় জীবনসঙ্গী খুঁজে নেন তরুণ-তরুণীরা
চিরনিদ্রায় শায়িত হলেন বগুড়ার সাবেক এমপি আব্দুল মোমেন তালুকদার খোকা
