NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ১৬, ২০২৬ | ২ অগ্রহায়ণ ১৪৩৩

Classified

English Version

Orlando CityPASS
Logo
ব্রেকিং নিউজ
ভারতে ফের স্লোগানে মুখর রাজপথ, উত্তাল ঝাড়খণ্ড শেখ হাসিনা, ইতিহাস এবং আমাদের ভবিষ্যতের শিক্ষা কারফিউ ভেঙে রাজপথে জনস্রোত, বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস শেখ হাসিনার পতনের পেছনে ছিল ‘গ্যাং অব ফোর’ বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসায় নতুন নিয়ম বিগত চার-পাঁচ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা আগের মতোই ঘুষ খাচ্ছে: মির্জা ফখরুল চীন-ভারত নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের ইঙ্গিত নেই Dr. Mostofa Sarwar Clinches BILS Literary Award 2026 at International Rockland Retreat in New York প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর 'আমার ভেতরে বিচিত্রা এখনও প্রতি সপ্তাহেই প্রকাশিত হয় '
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাবাংলা
  • প্রবাস
  • আন্তর্জাতিক সম্পর্ক
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • বিনোদন
  • সাক্ষাৎকার
  • লাইফ স্টাইল
  • সম্পাদকীয়
  • ছবি
  • ভিডিও
Logo
সদ্যপ্রাপ্ত : নিউ মার্কেটে সংঘর্ষ বাজার দর যানজট মাহে রমজান চাকরির-খবর করোনাভাইরাস শ্রীলঙ্কা সংকট

Logo

  • জাতীয়
  • সারাবাংলা
  • প্রবাস
  • আন্তর্জাতিক সম্পর্ক
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • বিনোদন
  • সাক্ষাৎকার
  • লাইফ স্টাইল
  • সম্পাদকীয়
  • ছবি
  • ভিডিও
প্রচ্ছদ / সারাবাংলা

ভুলে গেছো, মনে আছে শুধু--চয়ন দাশ

খবর

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৮:০৮ পিএম

  • google news
ভুলে গেছো, মনে আছে শুধু--চয়ন দাশ

ভুলে গেছো, মনে আছে শুধু

ভুলে গেছো তুমি

কবে যে প্রথম চেয়েছিলে এই মুখে

এলোমেলো হয়ে গিয়েছিলো সব

ধ্যানে জ্ঞানে ছিলো এ আমারি স্তব

দারুচিনি দ্বীপ জেগে উঠেছিলো

অকূল সাগর বুকে।

ভুলে গেছো তুমি

কবে যে প্রথম পিছু নিয়েছিলে ধেয়ে

দিনরাত শুধু বিরহীর মতো

বয়ে নিয়ে ব্যাথা যন্ত্রণা কতো

গীতবিতানের প্রেম পর্যায়ে

গানগুলো যেতে গেয়ে।

ভুলে গেছো তুমি

কবে যে প্রথম কেঁপে উঠেছিলে স্পর্শে

আলতো হাতের মৃদু ছোঁয়া পেয়ে

অনুভবে যেনো শিরদাঁড়া বেয়ে

কি যে বয়ে গেলো সুখশিহরণে

রোমাঞ্চ অভিকর্ষে।

ভুলে গেছো তুমি

কবে যে প্রথম নিবিড় আলিঙ্গনে

আষ্টেপৃষ্ঠে বেঁধে নিয়ে ছিলে

ছেড়ে না যাওয়ার কথা দিয়েছিলে

জ্যোৎস্না মাতাল রাতজাগা সুখ

ভ’রে ছিলো দু’টি মনে।

মনে আছে শুধু

বাধ্য করা আমার অবাধ্যতা

তোমার স্বরে স্বর উঁচিয়ে সত্য বলা কথা।

মনে আছে শুধু

রাগের মাথায় রাগ ক’রে চ’লে আসা

অভিমানী বুকে মুখে চ’লে আসা একটু ঝাঁঝালো ভাষা।

মনে আছে শুধু

ভুলে করা ভুল, বেখেয়ালে করা কাজ

কবে কার কথা অযথাই টেনে হুল ফোঁটাচ্ছো আজ।

মনে আছে শুধু

ছোট ছোট চাওয়া, না পাওয়ায় মৃদু ক্ষোভ

কিছু কিছু দাবি, কিছু মানবীয় লোভ।

মনে আছে শুধু

শাখার বৃন্তে নাজুক কাঁটার ঘায়ে

একটু আঁচড় লেগেছিলো কবে গায়ে।

ভুলে গেছো তুমি

গোলাপও যে ছিলো পাঁপড়ির শোভা মেলে

মোহনীয় রূপে প্রেয়সী গন্ধ ঢেলে॥

সারাবাংলা রিলেটেড নিউজ

" Free Palestine On the Full Moon"  Pamelia Riviere

" Free Palestine On the Full Moon" Pamelia Riviere

২০২৫ নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার প্রস্তুতি শুরু

২০২৫ নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার প্রস্তুতি শুরু

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশের মেয়েরা

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশের মেয়েরা

বগুড়ায় তারুণ্যের উৎসবে ফুটবল ও কাবাডি টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বগুড়ায় তারুণ্যের উৎসবে ফুটবল ও কাবাডি টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশি পাসপোর্টে ১৭ দেশে অন-অ্যারাইভাল ভিসা

বাংলাদেশি পাসপোর্টে ১৭ দেশে অন-অ্যারাইভাল ভিসা

সাকিবের রেকর্ড ভাঙলেন তাসকিন

সাকিবের রেকর্ড ভাঙলেন তাসকিন

বর্ণাঢ্য আয়োজনে বাংলা পত্রিকা’র ২৮ ও টাইম টিভি’র ১০ম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে বাংলা পত্রিকা’র ২৮ ও টাইম টিভি’র ১০ম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আমার জীবন পথে   -- জাকিয়া রহমান

আমার জীবন পথে  -- জাকিয়া রহমান

  • জাতীয়
  • সারাবাংলা
  • প্রবাস
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • শিল্প-সাহিত্য
  • লাইফ স্টাইল
  • আন্তর্জাতিক সম্পর্ক
Logo
Find us at Apple AppStore Find us at Googel Play
সম্পাদক : আকবর হায়দার কিরন

ফোন: +1-646-262-9296 নিউজ রুম মোবাইল: +1-646-262-9296
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +1-646-329-4268 E-mail: [email protected]

কপিরাইট © 2025 newyorkbangla.com | একটি Bangladesh Online News Network (BDONN), USA প্রতিষ্ঠান