অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক তামিমের অর্ধশতকে ২২.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার যুবারা। টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই টাইগার পেসার মারুফ মৃধা চক্রে পথ হারায় পাকিস্তান। নিজের প্রথম দুই ওভারেই পাকিস্তানের দুই ওপেনারকে আউট করেন তিনি। এরপর বল হাতে চারটি উইকেট নিজের করে নেন ইকবাল হোসেন। পাকদের হয়ে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেন ফারহান ইউসুফ।
ছোট লক্ষ্যে রান তাড়ায় নেমে দলীয় ২০ রানে ফেরেন টাইগার ওপেনার কালাম সিদ্দিকী। ১৪ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি। এরপর আরেক ওপেনার জাওয়াদ আবরারকে দ্রুতই হারায় বাংলাদেশ। তবে তাতে জয়ের জন্য বেগ পেতে হয়নি টাইগারদের। তিনে ব্যাট করতে নামা অধিনায়ক তামিমের ৬২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে আরও এক উইকেট হারালেও সহজেই জিতে যায় টাইগার যুবারা। ফাইনালে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ ভারত।
পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:৪৯ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
প্রায় এক লাখ কবরের বাংলাদেশ সেমিট্রি’র কাজ শুরু ৩১ জুলাই
বগুড়ায় টিএমএসএস-এর উদ্যোগে আমেরিকা-বাংলাদেশ চেম্বার আসিফ বারী টুটুল সভাপতিকে সংবর্ধনা ও উন্নয়ন আলোচনা
দিদারুল ইসলামের চির বিদায়ে হাজারো মানুষের সাথে কাঁদলো নিউইয়র্কের আকাশ
‘নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণদের ভূমিকার কোনো বিকল্প নেই’
বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিল্পকলা একাডেমিতে ‘তারুণ্যের উৎসব’
বগুড়ায় পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন
রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদ্যাপন
