বগুড়ার আদমদীঘিতে বিজয় মেলার মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। (১৬ ডিসেম্বর, সোমবার ) ১২টা ১ মিনিটে আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনানে উপজেলা প্রাশাসন, বিএনপি. বিভিন্ন সংঠনের পুস্পস্তবক অর্পন করা হয়। এ দিন সকাল ৯টায় আদমদীঘি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বেলা ১১ টায় একই স্থানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি,থানা অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সম্পাদক আবু হাসান, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, মহাতাব আলী, ডেপুটি কমান্ডার হাফিজার রহমান, রশিদুল ইসলাম, কাবিল উদ্দিন, তহির উদ্দিনসহ বিপুল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ। এই বিজয় মেলায় পিঠা উৎসব, নাগর দোলা, খাবার দোকান খেলনাসহ বিভিন্ন স্টল স্থান পায়। বাদ জোহর মডেল মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দির সমূহে প্রার্থনার আয়োজন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই বিজয় মেলায় বিপুল দর্শকের সমাগম ঘটে।
আদমদীঘিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:৪৯ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
লস এন্জেলেস বাংলাদেশ কনসূলেট অফিসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
বগুড়ার,ধুনটে অলৌকিকভাবে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত এক শিক্ষার্থী
সচিবালয়ে অগ্নিকাণ্ড: ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ
শেখ হাসিনার নেতৃত্বে উদীয়মান বাংলাদেশের চিত্র তুলে ধরলেন ব্রাজিলে নিযুক্ত রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা
First-ever exhibition on 1971 genocide hosted at the United Nations Headquarters
রাণীনগরে চাষ হচ্ছে সৌদির খেজুর
FBCCI to support ‘Bangladeshi Immigrant Day & Trade Fair’ in NY
বগুড়ায় কুমড়ো বড়ি তৈরির ধুম, কয়েক কোটি টাকায় বিক্রির সম্ভাবনা
