বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতে রপ্তানি হলো পাঙ্গাস মাছের পোনা।
প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম
এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
প্রথম চালানে এখ লাখ মাছের পোনা ভারতে রপ্তানি করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার সময় চারা মাছ বোঝায় ট্রাকটি বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে।
বাংলাদেশের ‘জনতা ফিশ’ ও ভারতের ‘পিআর ফুড’ এই আমদানি-রপ্তানির কাজ করে। প্রতি কেজি ১০ ডলার মূল্যে পাঙ্গাশের পোনা রপ্তানি করা হয়েছে।
জনতা ফিশের স্বত্বাধিকারী কুদ্দুস আলী বিশ্বাস জানান, বাংলাদেশ থেকে এই প্রথম মাছের পোনা ভারতে রপ্তানির অনুমতি পেয়েছেন তারা।
এ মাছের পোনা আগে অবৈধভাবে ভারতে যেত। তবে বর্তমানে বাংলাদেশ সরকার রপ্তানি অনুমতি দেওয়ায় দেশে বৈদেশিক মুদ্রা আসবে। এছাড়া দেশে মাছের হ্যাচারিগুলো আরো চারা মাছ উৎপাদন করতে উৎসাহী হবে এবং দেশে কর্মসংস্থান হবে।
তিনি আরো জানান, আজ প্রথম চালানে ৩৪টি অক্সিজেন ব্যাগে এক লাখ পোনা ভারতে রপ্তানি করা হয়েছে। পর্যায়ক্রমে ভারতে আরো পাঙ্গাশের পোনা রপ্তানি করা হবে।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া জানান, বেনাপোল বন্দর দিয়ে এই প্রথম চারা মাছের পোনা ভারতে রপ্তানি হয়েছে। যার প্রথম দিনে ৩৩৩.৪০ ডলার মূল্যে এক লাখ পোনা ভারতে রপ্তানি করেছে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি।
সারাবাংলা রিলেটেড নিউজ
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন
নওগাঁয় সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত!
‘The Bangladeshi-American Media Foundation, Inc.’ Launched in New York
যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লস-কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পরিবেশনা নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের সাথে জাতিসংঘ পুলিশ প্রধানের বৈঠক
পঞ্চম ডিজিটাল চীন নির্মাণ-বিষয়ক শীর্ষসম্মেলন
