উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার এম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হিথ্রো বিমান বন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা। এছাড়া যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান।
এর আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা তাকে বিদায় জানান।
লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া, মাকে স্বাগত জানালেন তারেক রহমান
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:৪৭ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বগুড়ায় সম্প্রীতি সাম্প্রদায়িক সমাবেশ অনুষ্ঠিত
কুমিল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জামায়াতের সভাপতি নির্বাচিত
অনুশোচনাহীন শেখ হাসিনার ফেরা না ফেরা - খায়রুল আনোয়ার
শেখ হাসিনার মৃত্যুর গুজব, যা জানা গেল
আপনার ৩০ অক্টোবর দিনটি হোক লালনময়... হাসানুজ্জামান সাকী
১৫ বছর বয়সেই মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন সুহানা রহমান
ঢাবি ও সাত কলেজের সোমবারের পরীক্ষা স্থগিত, অবরোধ কর্মসূচি শিক্ষার্থীদের
আদমদীঘির কৃতী শিক্ষক প্রকৌশলী আকতারুলের কৃতিত্ব।
