কারাগারে বন্দি সাবেক বেসামরিক ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের ফেসবুক আইডি থেকে দেয়া একটি পোস্ট নিয়ে হইচই শুরু হয়েছে। কারাগারে অবস্থান করে কীভাবে ফেসবুকে পোস্ট দিয়েছেন তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। ফারুক খান তার পোস্টে লিখেছেন, ‘অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারীতার জন্যই আমাদের দলের এই পরিণতি।
দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনও ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ ফারুক খানের ফেসবুক অ্যাকাউন্টের এই স্ট্যাটাস নিয়ে নানামুখি আলোচনা চলছে। যদিও ফেসবুক পেজটি আবারও ডিজেবল করে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্ট্যাটাসের পর অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
ফারুক খানের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস
শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ০৪:২৬ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
‘ভারত ছেড়ে কোথাও যাননি, শেখ হাসিনা দিল্লিতেই’
বাসায় গুলি, চ্যান্সরিতে হামলা, খার্তুম ছাড়তে বাধ্য হলেন বাংলাদেশ দূত
বগুড়ায় র্যাব-১২ এর অভিযানে প্রায় ২০০ কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার, আটক- ২
Israel Committed Genocide, which is a Fact. What is Now?
আদমদীঘিতে নবাগত টুকটুক তালুকদার ইউএনও’র যোগদান
উথলীতে দোস্ত এইড এর সাথে স্বেচ্ছাসেবকদের মতবিনিময় সভা
বিজয়ের চেতনা -- কাজী মশহুরুল হুদা
কুড়িগ্রামের ডিসি জাতীয় পর্য়ায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় বিএমএসএফ এর অভিনন্দন
