অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক মনির হায়দার। এই পদে তিনি সিনিয়র সচিবের পদমর্যাদা পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মনির হায়দার বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। অচিরেই দেশে ফিরে তিনি এ পদে যোগদান করবেন বলে সরকারি সূত্র জানিয়েছে । মনির হায়দার দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, ইত্তেফাক এবং মানবজমিন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা। এছাড়া তিনি একজন নাগরিক অধিকার কর্মী এবং রাজনৈতিক ভাষ্যকার হিসাবেও সুপরিচিত। বিশেষ সহকারী হিসাবে তিনি প্রধান উপদেষ্টার পক্ষে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াজোঁ এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করবেন বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:৪৫ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
ত্রিদিব দস্তিদার: বুকে তার কান্নার গভীর সমুদ্র-- আফসান চৌধুরী
বিশ্ব বেতার দিবস , একটি মূল্যায়ন---প্রদীপ চন্দ্র কুন্ডু
বগুড়া বিমান বন্দরসহ উত্তরাঞ্চলের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিবের সাথে টিএমএসএস’র নির্বাহী পরিচালকের আলোচনা
।। অবশেষে চলচ্চিত্রে............।। কাওসার চৌধুরী
অভিনেতা হুমায়ূন ফরিদী, চিত্রশিল্পী কাজী রকিব বনাম ব্যবসায়ী--শামীম শাহেদ
ভারতীয় লেখক পৃথ্বীরাজ সেনের ৬৭ তম জন্মদিনের অনুষ্ঠানের উদ্বোধন করলেন শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী
বাচ্চাদের স্বাধীনতার সঠিক ইতিহাস শেখান: সংস্কৃতি প্রতিমন্ত্রী
বগুড়ায় পোষা প্রাণীর প্রদর্শনী!
