প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ সরকারের অনন্য দৃষ্টান্ত : যুগ্ম সচিব নায়েব আলী
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৬:২২ পিএম
এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: নায়েব আলী মন্ডল বলেছেন, সরকার দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করে নজির স্থাপন করেছেন। মডেল মসজিদ উপজেলাবাসির ধর্মীয় আচার আচরণ প্রতিফলন ঘটাতে ভুমিকা রাখবে। মডেল মসজিদটি শতবর্ষের পরিকল্পনা অনুযায়ী নির্মাণ করা হচ্ছে। মসজিদ নির্মাণে কোন প্রকার ত্রুটি ও ঝুঁকিপূর্ণ না হয়। তা দেখে নেয়ার দায়িত্ব সকলের। তিনি শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১০টায় আদমদীঘি উপজেলায় নির্মিত মডেল মসজিদ পরিদর্শন কালে এসব কথা বলেন। পরে তিনি বাবা আদম (রহ:) এর মাজার মসজিদ, এতিমখানা পরিদর্শন ও মাজার জিয়ারত করেন। এরপর যুগ্ম সচিব মো: নায়েব আলী মন্ডল আদমদীঘি সদরে তালশন কালি রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যান।
এখানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবর্গের সাথে মতবিনিময় শেষে মন্দির চত্বরে শিবেশ কুমার মৈত্রের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: নায়েব আলী মন্ডল। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়, ওসি রেজাউল করিমসহ প্রমূখ। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, জেলা পরিষদের সাবেক সদস্যা মনজু আরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
সারাবাংলা রিলেটেড নিউজ
সৈয়দ জামিল, সলিমুল্লাহ খানসহ ১০ জন পাচ্ছেন বাংলা একাডেমি পুরস্কার
পাচারে ব্যর্থ হওয়া কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে সরকারি দপ্তরে জমা
বগুড়ায় ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী নাট্যকার মাসুম আজিজ মারা গেছেন
ফোবানা ও ম্যারিয়ট হোটেল বিল সংক্রান্ত বিষয়ে মিথ্যা প্রচারের সতর্কীকরণ
‘মোশাররফ হোসেন খান চৌধুরী প্রবাসী বাংলাদেশীদের অহংকার,গর্ব’
‘অন্যায় তদবিরে না বললেই আমি ভারতের দালাল’ - আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল
গবেষণা ফেলোশিপের জন্য মনোনীত হলেন কুবি শিক্ষক অধ্যাপক ড. মো. আবদুল মাজেদ পাটোয়ারী
