ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, আমাদের সহযোগিতা বাংলাদেশের জনগণের জন্য, নির্দিষ্ট কোনো সরকারের জন্য নয়। তিনি বলেন, চীন সবসময় একটি দেশ ও তার জনগণের সঙ্গে থাকে, কোনো নির্দিষ্ট সরকারের সঙ্গে নয়। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি’ শীর্ষক এক সেমিনারে বক্তব্যে এই মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত।
ইয়াও ওয়েন বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বা কোন দেশের অভ্যন্তরে যে পরিবর্তনই হোক না কেন, আমাদের নীতি স্পষ্ট। চীন অংশীদার হিসেবেই থাকবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চীন বাংলাদেশে স্থিতিশীলতা, ঐক্য ও গণতন্ত্রের বিকাশ দেখতে চান বলেও মন্তব্য করেন তিনি। আগামী ২৬-২৯ মার্চ প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীন বিশ্বের সব দেশের প্রধানমন্ত্রী বা সরকার প্রধানকে আমন্ত্রণ জানায় এবং এ মুহূর্তে এ সফরের অগ্রাধিকার সম্পর্কে কোনো মন্তব্য করা যাচ্ছে না।
নির্দিষ্ট কোনো সরকার নয়, আমাদের সহযোগিতা বাংলাদেশের জনগণের জন্য: চীনা রাষ্ট্রদূত
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৭:২৮ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে করেন জন কূটনীতি উইংয়ের মহাপরিচালক সেহেলী সাবরীন
Ambassador Muhith elected as the vice-chair of UN Peacebuilding Commission
Senator Roger Marshall to extend support to strengthen further Dhaka-Washington ties
নারীদের ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয়- ভারতীয় সহকারী হাইকমিশনার
শেখ হাসিনার নেতৃত্বের প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে: ভারতের পররাষ্ট্রসচিব
৩ দিনের সফরে মহাস্থানগড় পরিদর্শন করলেন ইরানের রাষ্ট্রদূত
নব্য আওয়ামী লীগের প্রস্তুতি, নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা?
৩৭ তম ফোবানা সম্মেলন হতে যাচ্ছে মন্ট্রিয়ল, কানাডায়: সেপ্টেম্বর ১-৩, ২০২৩
