আদমদীঘিতে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ডাঃ মকবুলের মতবিনিময়
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:২৭ পিএম
আব্দুর রাজ্জাক
১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার “বগুড়ার উন্নয়নে জনপ্রতিনিধির ভূমিকা শীর্ষক” এক মতবিনিময় সভা আদমদীঘিতে অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ১৭ অক্টোবর বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থী ডাঃ মকবুল হোসেন আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভা করেন। সোমবার দুপুরে উপজেলা সদরের হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজের হলরুমে উপজেলাআ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আ.লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ডাঃ মকবুল হোসেন, জেলা আ.লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরু, জেলা আ.লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কুদরত-ই-এলাহী কাজল, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু,ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান আবদুল হক (আবু), আবদুস সালাম, শামিমুল ইসলাম, নাহিদ সুলতানা তৃপ্তি, গোলাম মোস্তফা সহ পৌরসভার কাউন্সিলর, ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সারাবাংলা রিলেটেড নিউজ
বগুড়ার শিবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
উন্নয়নের গতি অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই : নওগাঁয় তথ্যমন্ত্রী
বগুড়ায় টিএমএসএস ও পিএইচপি গ্রুপের মতবিনিময় অনুষ্ঠিত
জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার:সংস্কৃতি প্রতিমন্ত্রী
মাইম আইকন কাজী মশহুরুল হুদার তত্বাবধানে ঢাকায় ৭ ফেব্রুয়ারি থেকে
উপদেষ্টা কর্তৃক উপকুলীয় প্রেসক্লাবের সাংবাদিকদের গেঞ্জি বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা
ঐতিহাসিক স্থান শান্তাহার রানী ভবানীর বাপের বাড়ি শান্তাহার ছাতিয়ানগ্রাম
খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস থেকে ভারতীয় ওষুধ-পণ্য জব্দ
