আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬, ০২:০০ পিএম
এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
সোমবার ১৯ সেপ্টেম্বর ২০২২
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পুজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা হলরুমে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু বলেন, প্রতি বছর দুর্গা পুজাকে ঘিরে সারাদেশে একটি মহল সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার জন্য মন্দির ও প্রতিমা ভাংচুরের মত ঘৃণ্য কাজ করে থাকে। এসব দুস্কৃতিকারীদের প্রতিহত করতে হবে। আসন্ন দুর্গা পুজা উৎসব মুখর ভাবে উদযাপনের লক্ষে শেখ হাসিনার সরকার সকল পদক্ষেপ নিয়েছে। প্রশাসনের পাশাপাশি প্রতিটি মন্দিরের নিজ নিজ মন্দির কমিটির নেতৃর্ত্বে থাকা সবাইকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, থানার ওসি রেজাউল করিম রেজা, প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ-সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু),আনসার ভিডিপি অফিসার নিরুপমা সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ড দুলাল, উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা চন্দন কুমার, রেবতি মোহন সাহা, উজ্জ্বল সরকার সহ বিভিন্ন পূজা মন্ডবের সভপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।
সারাবাংলা রিলেটেড নিউজ
বিবিসি বাংলার সাথে আমার স্মৃতি---মুনির আহমেদ
পুলিশ কর্মকর্তার ছাদবাগানে প্রায় ১০০ প্রজাতির গাছ
পলাশবাড়ী প্রেসক্লাব’র বঙ্গবন্ধু সাহিত্য গবেষণা কেন্দ্র ও পাঠাগার পরিদর্শন করেন স্মৃতি এমপি
আজ আমার জন্মদিন-- জাহিদুল হক
বুক না কেটে হৃদযন্ত্রে টাভি ভালভ প্রতিস্থাপনকারী সুস্থ আছেন
মহাস্থান প্রেসক্লাবের ২ যুগপূর্তি ও নবনির্বাচিত কমিটির অভিষেক
শাবাশ সোনার মেয়ে-- লুৎফর রহমান রিটন
রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরী উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠিত
