চুয়াডাঙ্গা জীবননগরের সেনেরহুদায় গবাদিপশুর ভ্যাক্সিনেশন কর্মসূচি
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:২৬ পিএম
জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রডিউসার গ্রুপ এবং খামারিদের গবাদিপশুর ভ্যাক্সিনেশন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর সকাল ১০ টায় সেনেরহুদা গ্রামের রেলগেট পাড়ায় প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্পের অর্থায়নে ও কৃষক জোটের আয়োজনে এই কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক জোটের উথলী ইউনিয়ন শাখার সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা তানভির হাসান।বিশেষ অতিথি হিসেবে ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ,কৃষক জোটের সাধারণ সম্পাদক ফজলুল হক,উথলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহাতাব উদ্দীন,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জয়নব বেগম, উথলী বাজার দোকান মালিক কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী(রিসো) মশিউর রহমান, ফিল্ড অর্গানাইজার হৃদয় আহম্মেদ ও জুঁই আক্তার। এসময় অতিথিবৃন্দরা উপস্থিত সকলকে গবাদিপশুর বিভিন্ন রোগবালাই সম্পর্কে সচেতন করেন এবং রোগ প্রতিরোধে নানা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারনা প্রদান করেন। ভ্যাক্সিনেশন কর্মসূচিতে দিনব্যাপী অভিজ্ঞ পশু চিকিৎসক দ্বারা দু শতাধিক গরু ও ছাগলের বিভিন্ন রোগ প্রতিরোধকারী ভ্যাক্সিন প্রদান করা হয়।
সারাবাংলা রিলেটেড নিউজ
সৈয়দ জামিল, সলিমুল্লাহ খানসহ ১০ জন পাচ্ছেন বাংলা একাডেমি পুরস্কার
বাংলাদেশের হজ্জ যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া ঢাকা থেকেই সম্পন্ন হবে : পররাষ্ট্রমন্ত্রী
প্রেমের টানে জয়পুরহাটের মেয়েকে বিয়ে করলেন শ্রীলঙ্কান যুবক
সেবার মান সমুন্নত রাখতে হবেঃ নিউইয়র্কে কনস্যুলেট পরিদর্শনকালে শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এম.পি
কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের বৈঠক
মিনহাজের ছবি ও কথা / Minhaz’s Pics & Talks
বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তোয়াব খান
ঘুঘুডাঙা তাল পিঠা উৎসবের প্রথম দিন
