এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৬তম জন্মদিবস আদমদীঘি উপজেলা ছাত্রলীগের আয়োজনে পালিত হয়েছে। বুধবার বাদ আছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ কামনা করে বাবা আদম (রঃ) মাজার ও মসজিদে দোয়া মাহফিল এবং সন্ধ্যায় আদমদীঘি উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় আনন্দ র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ নেতা আরেফিন খান তনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি মনজু আরা বেগম, সাধারন সম্পাদক সালমা বেগম চাঁপা, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু, উপ-প্রচার সম্পাদক মিহির কুমার সরকার, সদর ইউনিয়ন আ.লীগ সভাপতি এ্যাড. ওয়াহেদুজামান, সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগ নেতা মাসুদুর রহমান, কামরুল ইসলাম বুলু, ছাত্রলীগ নেতা রবিন, শাকিব, পলাশ প্রমুখ। পরে কেক কর্তন করে শেখ হাসিনার জন্মদিবস উদযাপন করা হয়।
আদমদীঘিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিবস পালিত
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:২৭ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বাঁধার মুখে স্থানান্তরিত হলো সোনালী ব্যাংকের গোকুলখালী শাখা, ভালাইপুরে ব্যাংকিং কার্যক্রম শুরু
অবশেষে চালু হচ্ছে মধ্যপাড়া পাথরখনি
জাতীয় সংসদ নির্বাচন এলেই এলাকায় বসন্তের কোকিলের আগমন ঘটে -সাহাদারা মান্নান এমপি
অল্পদিনের মধ্যে বাংলাবান্ধা দিয়ে মানুষের যাতায়াত শুরু হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ
আদমদীঘিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন
দেশের ভাষা, সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দিতে প্রবাসীদের প্রতি রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের আহ্বান
নওগাঁয় মহান বিজয় দিবস উদযাপন
