যখন আকাশ দ্বার খুলে দেয়
- ফারুক সৈয়দ
আকাশ যখন দ্বার খুলে দেয়,
ঝলক পড়ে—গর্জনে কাঁপে বুক।
বুমেরাঙে ফিরে এক বিদ্ধ কুমারী,
এই ক্ষণই যেন আজ সকলের সুখ।
নিচ থেকে আসে ঝাঁঝালো প্রতিবাদ,
“চাই না ঝড়, নয় আজ ক্ষয়!
আনন্দ থাকুক, থাকুক আলো,
সূর্যটাকে দাও একটু সময়।
কাল এসো তুমি, আজ নয়, আজ নয়!”
তবু শুনো, বৃষ্টি ডাকছে, ঝাঁপিয়ে পড়ে -
ছন্দে ছন্দে এগিয়ে আসে,
হৃদয়জুড়ে কাঁপন তোলে,
প্রতিধ্বনি তার আকাশে ছাপে।
ভিজে যায় প্রেম, হেসে ওঠা ক্ষণ,
আড়ালে লুকায় ঝরে পড়া স্রোতে।
তবু সে বলে—“আমি এসেছি মুছাতে
তোমার অনুশোচনার রাতভর নাতে।
আমি আসিনি মন ভুলাতে,
আমি নই কোন মিথ্যের রাণী!
আমি এসেছি জ্বালাতে আলো,
জাগাতে তোমার নিখাদ বাণী।
দেখতে এসেছি দীপের কম্পন,
শোনাতে তোমায় সুচিত ধ্বনি!”
হ্যুটাজ, সিল্কেবোর্গ
২৯শে জুলাই, ২০২৫
যখন আকাশ দ্বার খুলে দেয় - ফারুক সৈয়দ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:৩৪ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
Dhaka Could Turn into Rubble, and the Economy May Take a Hit from the Upcoming Tremor
নির্বাচন নিয়ে বাংলাদেশে বেশ কয়েকটি জরিপ
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জাতীয় সংবিধান দিবস’ পালন
সংবাদ সম্মেলনে দুই উপদেষ্টা দেশে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে
১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান
ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইসলামী ঐক্য-- এস এম নাজিম উদ্দিন
জীবন তুমি মধুর: তরুণদের আত্মহত্যা ও আমাদের সমাজের দায়
ঢালাওভাবে প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল সংবাদমাধ্যমের স্বাধীনতার অন্তরায়: সম্পাদক পরিষদ
